২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমার ‘কে যে কখন’

সালমার ১১তম একক অ্যালবাম ‘মন মাঝি’। দুই বিশেষ দিবসে অ্যালবামের দুটি গান মুক্তির পর এবার মুক্তি পেলো অ্যালবামটির নতুন গান ‘কে যে কখন’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2017, 06:22 PM

Updated : 19 Aug 2022, 05:04 PM

‘মন মাঝি’ ও ‘দরদ’ গানের ধারাবাহিকতায় প্রকাশিত হলো সালমার নতুন গান ‘কে যে কখন’-এর অফিসিয়াল লিরিকাল ভিডিও। বৃহস্প‌তিবার রাতে প্রকাশ হয় গান‌টির ভিডিও। গানটি লিখেছেন মাহমুদ মানজুর, সুর দিয়েছেন নাজির মাহমুদ এবং সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু।

গানটি নিয়ে সালমা বলেন, “আমার ১১তম একক অ্যালবাম ‘মন মাঝি’-র একটি গান ‘কে যে কখন’। অ্যালবামের টাইটেল গানটি প্রকাশিত হয়েছিলো ভালোবাসা দিবস উপলক্ষে। আর ‘দরদ’ গানটি প্রকাশিত হয়েছিলো পহেলা বৈশাখ। আশা করছি ‌‘মন মাঝি’ গানের মত ‘কে যে কখন’ গানটি সবার হৃদয় কেড়ে নিবে।”

ভক্তদের উদ্দেশ্যে সালমা জানান, “খুব শিগগিরই তার নতুন আরেকটি গানের মিউজিক ভিডিও প্রকাশ হতে যাচ্ছে।”

‘কে যে কখন’ শিরোনামে গানটি গত ঈদে প্রকাশিত হয় জিপি মিউজিকে। এবার শ্রোতাদের জন্য ইউটিউবে উন্মুক্ত হলো গানটি। গানটির লিরিক্যাল ভিডিওটি দেখতে পাবেন জিসান মাল্টিমিডিয়ার-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।