২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের নিয়ে রিয়েটিলি শো বন্ধের দাবি ভারতীয় পরিচালকের

‘পিঙ্ক’, ‘পিকু’, ‘মাদ্রাস ক্যাফে’ সহ বেশ কিছু সাড়াজাগানো সিনেমার নির্মতা সুজিত সরকার সম্প্রতি এক টুইট পোস্টে শিশুদের নিয়ে প্রতিভা অন্বেষণ অনুষ্ঠানগুলো বন্ধের দাবি জানিয়েছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2017, 09:16 PM

Updated : 11 Apr 2022, 11:52 PM

‘পিঙ্ক’ সিনেমায় নারীদের নিয়ে সমাজে প্রচলিত নানা অন্যায়ের বিরুদ্ধে বলেছেন নির্মাতা সুজিত সরকার। এবারে ছোট বাচ্চাদের নিয়ে নির্মিত জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘সা রে গা মা পা লি’ল চ্যাম্পস জুনিয়র’, ‘ইন্ডিয়ান আইডল জুনিয়র’, ‘সুপার ড্যান্সার’, ‘জুনিয়র মাস্টারসেফ ইন্ডিয়া’ সহ অন্যান্য অনুষ্ঠান বন্ধের দাবি জানিয়েছেন তিনি।

টুইট পোস্টে সুজিত সরকার বলেন, “কর্তৃপক্ষের কাছে আমার বিনীত অনুরোধ, বাচ্চাদের নিয়ে নির্মিত রিয়েলিটি অনুষ্ঠানগুলো অতিসত্ত্বর বন্ধ করা হোক। এ ধরণের অনুষ্ঠানগুলো তাদের মানসিকভাবে ধ্বংস করে দিচ্ছে এবং তাদের শিশুসুলভ কোমল অনুভূতিগুলোকে আক্রান্ত করছে।”

ক’দিন আগেই ‘রিলিজ দ্য প্রেসার’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা তৈরি করেন সুজিত। এতে পরীক্ষার আগে বাচ্চাদের উপর যে বিপুল পরিমাণ পড়ার চাপ তৈরি হয় সে বিষয়ে সবাইকে সচেতন হতে বলেছেন তিনি।