২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুণীজনদের সংবর্ধনা দিলো ডিরেক্টরস গিল্ড

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এক গুণীজন সংবর্ধনার আয়োজন করে ডিরেক্টর’স গিল্ড। সংগঠনের গুণীজনদের সংবর্ধনা দেওয়ার জন্য প্রথমবারের মত এমন আয়োজন করলো নাট্য নির্মাতাদের এই সংগঠন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2017, 06:15 PM

Updated : 11 Oct 2022, 02:08 PM

উৎসবমুখর পরিবেশেই নির্মাণের সঙ্গে জড়িত গুণীজনদের সংবর্ধনা দিয়েছে টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টর’স গিল্ড। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীন-প্রবীন নির্মাতা, চলচ্চিত্র ব্যক্তিত্ব, নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রী ও শুভানুধ্যায়ীরা।

এই সংগঠনের যেসব সম্মানিত সদস্যরা একুশে পদক, স্বাধীনতা পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন মূলত তাদেরকেই সম্মান জানাতেই এই সংবর্ধণার আয়োজন করা হয়। এমনটাই গ্লিটজকে জানিয়েছেন সংগঠনটির সাধারন সম্পাদক এস এ হক অলিক।

অনুষ্ঠানের শুরুতেই ডিরেক্টরস গিল্ডের প্রয়াত সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন ও তাদের বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা করা হয়। এরপর গিল্ডের বর্তমান সভাপতি গাজী রাকায়েত ও সাধারণ সম্পাদক এস এ হক অলিকের সংক্ষিপ্ত বক্তব্যের পর শুরু হয় সম্মাননা প্রদান অনুষ্ঠান।

প্রথমে প্রয়াত আবদুল্লাহ আল মামুনের পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার কন্যা দিবা নার্গিস। এরপর নন্দিত অভিনেতা আতাউর রহমান ও অভিনেত্রী শম্পা রেজা সংবর্ধিতদের গলায় উত্তরীয় পরিয়ে দিয়ে হাতে সম্মাননা তুলে দেন।

ডিরেক্টর’স গিল্ডের এই আয়োজনে যাদেরকে সম্মাননা দেওয়া হয়েছে তারা হলেন- আবদুল্লাহ আল মামুন (মরণোত্তর), খালিদ মাহমুদ মিঠু (মরণোত্তর), এ কে আজাদ (মরণোত্তর), আমজাদ হোসেন, সৈয়দ হাসান ইমাম, সাইদুল আনাম টুটুল, ম. হামিদ, মোরশেদুল ইসলাম, আবু সাইয়ীদ, শহীদুল হক খান, গোলাম সোহরাব দোদুল, গিয়াস উদ্দিন সেলিম, রোকেয়া প্রাচী, জাহিদ হাসান, নুরুল আলম আতিক, শহীদুল আলম সাচ্চু, মুস্তাফা মনোয়ার, তৌকির আহমেদ, মাহফুজ আহমেদ, মাসুম আজিজ, নাজনীন হাসান চুমকী।

সম্মাননাপ্রাপ্তদের তালিকায় আরও ছিলেন, আবুল হায়াত, সাইফুল ইসলাম বাদল, হানিফ সংকেত, নাসির উদ্দীন ইফসুফ, অনিমেষ আইচ, শহীদুজ্জামান সেলিম, মুরাদ পাভেজ, মামুনুর রশীদ, সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড, রেদওয়ান রনি, শাহনেওয়াজ কাকলী, গাজী রাকায়েত, মোহাম্মদ হোসেন জেমী, তারিক আনাম খান, রিয়াজুল মাওলা রিজু, সারা যাকের, রেজানুর রহমান প্রমুখ।

সম্মাননা প্রদান শেষে সবাইকে নিয়ে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।