২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিয়াঙ্কা-নিকোল যখন একই ফ্রেমে

`কোয়ান্টিকো’ আর ‘বেওয়াচ’-এর সুবাদে হলিউডে এখন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া পরিচিত মুখ। এবার আরেক হলিউডি অভিনেত্রী নিকোল কিডম্যানের সঙ্গে সময় কাটাত দেখা গেল তাকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2017, 09:45 PM

Updated : 19 Aug 2022, 04:47 PM

শনিবার বিকেলটা নিউ ইয়র্কে বেশ ভালোই কেটেছে প্রিয়াঙ্কার। এদিন তিনি দেখতে গিয়েছিলেন ভিউভ ক্লিকো’র দশম বার্ষিক ক্লাসিক পোলো  ম্যাচ। সংগীতশিল্পী অ্যালিসিয়া কিজের আয়োজনে এই ম্যান থেকে সংগৃহীত অর্থ দান করা হবে এইডস আক্রান্ত শিশুদের জন্য গঠিত তহবিল ‘কিপ আ চাইল্ড অ্যালাইভ’-এ। জার্সি সিটির লিবার্টি পার্কে অনুষ্ঠিত এই ম্যাচ দেখতে এসেছিলেন অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যানও।

দর্শকসারিতে আরও উপস্থিত ছিলেন সুপারমডেল কেন্ডাল জেনার, অভিনেত্রী কেইট ম্যারা এবং কেরি রাসেলও। সবার সঙ্গেই হাসিমুখে ছবি তোলেন প্রিয়াঙ্কা।

We got the memo.. lol @nicolekidman #twinning   ❤️

A post shared by Priyanka Chopra (@priyankachopra) on

 

প্রিয়াঙ্কার পরনে এদিন ছিল সাদার উপর কালো প্রিন্টের একটি পোশাক। নিকোল নিজেও পরেছিলেন সাদা-কালোপোলকা ডটের একটি পোশাক। দুজনের পায়েই ছিল কালো হিল।

দুটো ছবিই নিজের ইন্সটাগ্রামে পোস্ট করেন প্রিয়াঙ্কা। ক্যাপশনে লিখেন, “নিউ ইয়র্কে কাটানো একটি সুন্দর বিকেল, এই সুন্দরী নারীদের সঙ্গে।”

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কার প্রথম হলিউডি সিনেমা ‘বেওয়াচ’। এতে প্রিয়াঙ্কার সঙ্গে অভিনয় করেছেন ডোয়েইন জনসন ও জ্যাক এফ্রন। মুক্তির আগ থেকেই সিনেমাটি নিয়ে অনেক প্রত্যাশা থাকলেও ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানস ফাইভ’-এর কারণে বক্স অফিসে জমিয়ে ব্যবসা করতে পারছে না সিনেমাটি।