২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা কণ্ঠের বিচারক মিতালী মুখার্জী

বাংলাদেশের সংগীত বিষয়ক রিয়েলিটির শো ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’-এর বিচারক হলেন ভারতীয় গায়িকা মিতালী মুখার্জী। 

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2017, 05:58 PM

Updated : 11 Apr 2022, 11:33 PM

এবার ‘ফিজআপ-চ্যানেল আই সেরাকণ্ঠে, সিজন-৬ এর প্রধান বিচারক হিসেবে যোগ দিচ্ছেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী মিতালী মুখার্জী। তিনি ছাড়াও প্রধান বিচারক হিসেবে থাকছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী ও কুমার বিশ্বজিৎ। এবারের রিয়েলিটি শোটি উপস্থাপনা করবেন আরজে ও মডেল মারিয়া নূর। 

৫ মে ক্ষুদে গানরাজের মহা উৎসব অনুষ্ঠানে তাদের পরিচয় করিয়ে দেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। 

সেরাকণ্ঠের বিচারক হিসেবে নির্বাচিত করায় চ্যানেল আইকে ধন্যবাদ জানিয়ে মিতালী মুখার্জী বলেন, “নাড়ির টানে প্রাণের ঢাকায় এসেছি, এই আসতে পেরে আমি খুবই খুশি”।

সেরাকণ্ঠ পরিচালনা করবেন ক্ষুদে গানরাজের পরিচালক ইজাজ খান স্বপন। তিনি জানান, এবারের সেরাকণ্ঠের পুরোটা জুড়েই থাকবে বিশেষ চমক। দর্শকরা চ্যানেল আইয়ের পর্দায়ই তা দেখতে পারবেন। 

১৫ মে থেকে সেরাকণ্ঠের বিভাগীয় পর্যায়ের প্রাথমিক বাছাই শুরুর কথা জানালেন প্রতিযোগিতার পরিচালক। এখনো যারা রেজিষ্ট্রেশন করতে পারেননি তারা রেজিস্ট্রেশন করার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রতিযোগীর নাম লিখে একটি স্পেস দিয়ে ৬৯৬৯ নম্বরে পাঠালে প্রাথমিক বাছাইয়ের জন্য নির্বাচিত হবেন।