২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঠগস অব হিন্দুস্তান’ ছিল ঈশ্বরের আশির্বাদের মত: ফাতিমা

‘দঙ্গল’ ছবিতে কুস্তিগীর গীতা ফোগতের চরিত্রে ফাতিমার বলিষ্ঠ চেহারা এখনো চোখের সামনে ভাসছে সবার। এরই মধ্যে নতুন খবর হলো দীর্ঘ যাচাই-বাছাই শেষে আমির খানের পরবর্তী ছবি ‘ঠগস অব হিন্দুস্তান’য়ের নায়িকা হিসেবে চূড়ান্ত হলেন এ নবাগত অভিনেত্রী!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2017, 09:10 PM

Updated : 11 Apr 2022, 11:33 PM

শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলো বিজয় কৃষ্ণ আচার্য়্যের পরিচালিত নতুন ছবি ‘ঠগস অব হিন্দুস্তান’। এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো আমির খান ও অমিতাভ বচ্চনকে এক পর্দায় দেখবে দর্শক। তবে ছবির নায়িকা কে হবেন তা নিয়ে শুরু থেকেই তৈরি হয়েছে নানা আলোচনা। ‘দঙ্গল’ কন্যা গীতা ফোগতের চরিত্রে আমির খানের মেয়ের ভূমিকায় অভিনয় করা ফাতিমা সানা শেখের নাম শোনা গিয়েছিলো আগেই। এবারে সেই হতে চলেছেন আমিরের নায়িকা!

ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেয়া সাক্ষাতকারে ফাতিমা বলেন, “আমি এখনো এটি বিশ্বাস করতে পারছি না! পুরো বিষয়টা আমার কাছে মনে হয়েছে ঈশ্বর-প্রদত্ত কোনো ঘটনা। ‘দঙ্গল’য়ে অভিনয়ের সুযোগ পাওয়া আমার জন্য ছিলো অনেক কষ্টের। ‘ঠগস অব হিন্দুস্তান’য়ে সুযোগ পাওয়া ছিলো তার চেয়েও কঠিন। এবারে শুধু আমির স্যার নন, অমিতাভ স্যারের সঙ্গেও পর্দা ভাগাভাগি করছি!”

২৫ বেছর বয়েসি ফাতিমার প্রথম সিনেমা ছিলো ‘চাচি ফোরটোয়েন্টি’। এতে শিশু চরিত্রে দেখা গেছে তাকে। এরপর ‘দঙ্গল’য়ের অন্যতম প্রধান চরিত্র গীতা ফোগাতের মাধ্যম্যে দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি। ‘ঠগস অফ হিন্দুস্তান’য়ের মাধ্যমে প্রথমবারের মতো নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি।”

সম্প্রতি আমির খানের টুইটারে মিলেছে ‘ঠগস অব হিন্দুস্তান’য়ের স্ক্রিন টেস্টের কিছু ছবি। সেখানে ঠগ নারীর সাজ-পোশাকে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা গেছে ফাতিমাকে। প্রথমবারের মতো নায়িকা হতে চলেছেন, তাও আমার যশরাজ ফিল্মসের ব্যানারে! নিজেকে তাই সৌভাগ্যবতী বলেই মনে করছেন ফাতিমা। তবে কুস্তিগীর ও ঠগ চরিত্র দিয়ে বড় পর্দায় কেরিয়ার শুরু করা এ অভিনেত্রী জানিয়েছেন, কেবল দুঃসাহসী চরিত্রেই নয় বরং যশরাজের গতানুগতিক শাড়ি পড়া নায়িকা হতেও আপত্তি নেই তার!