২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এফডিসিতে মোবাইল ফোন হারালেন কবরী

শুক্রবার অনুষ্ঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০১৭-১৮) নির্বাচন। সকাল ৯টা থেকে শুরু হয় শিল্পী সমিতির ভোটগ্রহণ। নির্বাচনে ভোট দিতে এসেছিলেন চিত্রনায়িকা সারাহ বেগম কবরী।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2017, 09:45 PM

Updated : 19 Aug 2022, 04:32 PM

নির্বাচনকে ঘিরে সকাল থেকেই এফডিসি প্রাঙ্গণ ছিলো বেশ উৎসবমুখর। বেলা বাড়লেও সেই উৎসবে কোনো ভাটা পড়েনি। বিকেল ৪টার দিকে পছন্দের প্রার্থীকে ভোট দিতে আসেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা কবরী। এরপরেই তার সঙ্গে ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ভোট প্রদান শেষে কবরী তার নিজস্ব মোবাইলটি হারিয়ে ফেলেন।

মোবাইল হারিয়ে ভীষণ বিব্রত অবস্থায় পড়েন কবরী। এই বিষয়ে কবরী গণমাধ্যমকে বলেন, “খুব খারাপ লাগছে। কারণ আমার নিজস্ব ফোনটি হারিয়ে গেছে। ফোনে অনেক জরুরী নম্বর ছিল।”

তিনি আরো বলেন, “এফডিসিতে প্রবেশের পরেই ভোট দিয়েছি। বেরিয়ে ধাক্কাধাক্কিতে আমার হাত থেকেই ফোনটি হারিয়েছি। আসলে অতিরিক্ত বহিরাগত মানুষদের জন্যই এমনটা হয়েছে।”

নির্বাচনে মিশা-জায়েদ খান প্যানেলকে সমর্থন জানিয়েছেন ঢাকাই সিনেমার এই কিংবদন্তি নায়িকা।

এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে লড়ছে তিনটি প্যানেল। নির্বাচনে মোট ২১টি পদে লড়ছেন ৫৭ প্রার্থী। ভোটার সংখ্যা ৬২৪ জন।