ঢাকায় কীর্তি রামগোপলের একক নৃত্যসন্ধ্যা
২২ এপ্রিল, সন্ধ্যা শনিবার সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের ব্যাঙ্গালুরু থেকে আগত ভরতনাট্যমশিল্পী কীর্তি রামগোপালের একক নৃত্যসন্ধ্যা।
ভারতীয় নৃত্যশিল্পী কীর্তি রামগোপাল শ্রীমতি পদ্মিনী রামাচন্দন, শ্রীমতি প্রিয়দর্শিনী গোবিন্দ, শ্রী এ লক্ষণ, শ্রীমতি ব্রাঘা ব্যসেল-এর মত স্বনামধন্য ভরতনাট্যম গুরুদের থেকে সরাসরি ভরতনাট্যমের তামিল নিয়েছেন।
ভরতনাট্যম নৃত্যকে অনুধাবন করার সূক্ষ ধারণা, কঠোর অনুশীলন এবং অধ্যবসায়ের মধ্য দিয়ে তিনি ভারত এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের বিভিন্ন নৃত্য উৎসবে নৃত্য পরিবেশনার মাধ্যমে সুনাম অর্জন করেছেন।
