প্রামাণ্যচিত্র ‘সবাই এক জাত’ কলকাতায় পুরস্কৃত
কলকাতায় পুরস্কৃত হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক প্রামান্যচিত্র ‘সবাই এক জাত’
কলকাতায় গত ৮-১০ এপ্রিল অনুষ্ঠিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব সেলুলয়েড ‘১৭-তে পুরস্কৃত হলো মৃদুল মামুন নির্মিত ‘সবাই এক জাত’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি উৎসবের প্রামাণ্যচিত্র বিভাগে ‘শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র’ হিসেবে ‘স্ক্রিন-ই-খাশ’-এ ভূষিত হয়। উৎসবে ফেলুদা খ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, অভিনেত্রী অপরাজিতা ঘোষ, আর.জে. প্রভীন সহ কলকাতার খ্যাতিমান তারকা, নির্মাতারা উপস্থিত ছিলেন।
‘সবাই একজাত’ প্রামাণ্যচিত্রটি নির্মিত হয়েছে ১৯৭১ সালে সংঘটিত বাংলাদেশের মুক্তিসংগ্রামে পাকিস্তানি বংশোদ্ভূত বীর মুক্তিযোদ্ধা মোঃ আফজাল এর সক্রিয় অংশগ্রহণকে কেন্দ্র করে। একজন পশ্চিম পাকিস্তানির সন্তান হয়েও একাত্তর সালে কী কারণে তাঁর স্বজাতির বিপক্ষে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি? এই প্রামাণ্যচিত্রে সেই প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। ছবিটিতে তাঁর কণ্ঠে ৭১ সালের জাতিগত ভাবনা, মানবতা বিরোধী অপরাধ এবং নারী ধর্ষণ এর চিত্র ফুটে উঠে।
নির্মাতা মৃদুল মামুন
