২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহুরখের সঙ্গে সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিলেন দীপিকা!

বলিউডে দীপিকার অভিষেক ঘটে শাহরুখ খানের হাত ধরে। ‘ওম শান্তি ওম’ সিনেমায় শাহরুখ-দীপিকার জুটির কখা আজও ভুলতে পারেনি দর্শক। এবারে সেই শাহরুখকেই ফিরিয়ে দিলেন ‘পিকু’ তারকা!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2017, 09:49 PM

Updated : 11 Apr 2022, 11:23 PM

২০০৮ সালে ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে শাহরুখ-দীপিকা জুটির। এরপর ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’ এর মতো ছবিতেও একসঙ্গে দেখা গেছে তাদের। কিন্তু সময় বদলেছে। এ মুহূর্তে বলিউড ও হলিউড কেরিয়ার নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন দীপিকা আর ব্যস্ততার কারণেই শাহরুখের মতো তারকার ছবিও ফিরিয়ে দিতে হলো এ অভিনেত্রীকে!

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, আনন্দ এল.রাইয়ের পরবর্তী ছবির জন্য শাহুরখের বিপরীতে দীপিকার শিডিউল চাওয়া হয়েছিলো। নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমার জন্য প্রথমে ক্যাটরিনা কাইফের কথা ভাবা হলেও পরবর্তীতে দীপিকা পাড়ুকোনকে নেয়ার কথা ভাবেন পরিচালক। কিন্তু এ মুহূর্তে সঞ্জয় লীলা বনসালি’র ‘পদ্মাবতী’ সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন দীপিকা আর সে কারণেই শাহরুখের বিপরীতে ছবির প্রস্তাব ফিরিয়ে দিলেন তিনি।

মুম্বাই মিরর’কে দেওয়া সাক্ষাতকারে দীপিকার ঘনিষ্ঠ এক সূত্র বলছে, “দীপিকার খুবই ইচ্ছে ছিলো শাহরুখের ছবিতে অভিনয় করার। কিন্তু ‘পদ্মাবতী’র সঙ্গে শিডিউল মিলে যাওয়ায় এ প্রস্তাব ফিরিয়ে দিতে বাধ্য হয়েছেন তিনি। এ মুহূর্তে ‘পদ্মাবতী’র রানি পদ্মিণী চরিত্রটির ভেতর একটাই একাত্ম হয়ে আছেন যে অন্য কোনো কাজে মনোযোগ দিতে পারছেন না তিনি।”

‘পদ্মাবতী’র সেটে হামলার ঘটনার পর নতুন করে আবারও শুরু হতে চলেছে এ ছবির দৃশ্যধারণের কাজ। এতে দীপিকার বিপরীতে দেখা যাবে রণবীর সিং ও শহীদ কাপুরকে।