২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেন খলচরিত্রে ডমিনিক টরেট্টো?

সামনেই আসছে ‘ফাস্ট এ্যান্ড ফিউরিয়ার-আট: ফেইট অফ দ্য ফিউরিয়াস’। এতে প্রথমবারের মতো ভিলেন চরিত্রে দেখা যাবে প্রধান চরিত্র ডমিনিক টরেট্টো’কে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2017, 09:55 PM

Updated : 19 Aug 2022, 04:10 PM

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর অন্যতম প্রধান চরিত্র ডমিনিক টরেট্টোকে বরাবরই মানবিক ও পরিবার প্রতি দ্বায়িত্বশীল হিসেবেই দেখা গেছে। কিন্তু এবারে ঘটতে চলেছে ব্যতিক্রম। ভিন ডিজেল অভিনীত ডমিনিক চরিত্রটি যে এবারে খলনায়ক হিসেবে পর্দায় হাজির হতে যাচ্ছে তার আভাস মিলেছিলো ট্রেইলারেই। মুক্তির দিন যত ঘনিয়ে আসছে ভক্তদের প্রশ্ন ততই বাড়ছে- কেন খল হলেন ডমিনিক টরেট্টো? এবারে সে প্রশ্নের জবাব দিলেন ‘ফেইট অফ দ্য ফিউরিয়াস’ পরিচালক এফ গ্রে গ্রে ও ডিজেল নিজেই।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলছে, গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে ডিজেল বলেন, “গল্প চালিয়ে নেয়ার জন্য এছাড়া আর কিছু করার ছিলো না। দর্শক এতোদিন ডমিনিক টরেট্টোর ভাল অংশটাই দেখে এসে এসেছে। এবার সময় এসেছে তার অন্ধকার অধ্যায়গুলো সামনে আনার। এ কারণেই ‘ফাস্ট এ্যান্ড ফিউরিয়ার-আট’-এ ভিলেন হিসেবে দেখানো হবে এ চরিত্রটিকে।”

পরিচালক এফ গ্রে গ্রে বলেন, “গল্পে চমক আনতেই ডমিনিকের চরিত্রে পরিবর্তন আনা হয়েছে। এর মাধ্যমে ‘ফাস্ট এ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজি নতুনভাবে তাদের যাত্রা শুরু করছে। পরিবারপ্রিয় ডমিনিককে এবার তাই দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন ও বিধ্বংসী এক চেহারায়। আশা করি দর্শকের তা ভালো লাগবে।”

১৪ এপ্রিল যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে চলেছে ‘ফাস্ট এ্যান্ড ফিউরিয়াস’-এর অষ্টম কিস্তি।