নতুন সিনেমায় অমিতাভ-জয়া?
আরও একবার এক ফ্রেমে দেখা যেতে পারে বলিউডের শক্তিমান জুটি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনকে। সিনেমাটি পরিচালনা করবেন সুজিত সরকার।
চার দশকেরও বেশি সময়ের দাম্পত্য জীবনে অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন একসঙ্গে কাজ করেছেন বেশকিছু উল্লেখযোগ্য সিনেমায়। এরমধ্যে রয়েছে, ‘সিলসিলা’, ‘অভিমান’, ‘চুপকে চুপকে’, ‘একনজর’- ইত্যাদি। ২০০০ পরবর্তী সময়ে তাদেরকে দেখা গেছে ‘কাভি খুশি কাভি গম’-এর মতো সিনেমায়, যে সিনেমার প্রধান চরিত্রে ছিলেন শাহরূখ খান ও কাজল।
তবে এবারের সিনেমাটি সুজিত সরকার কেবল তাদেরকে ভেবেই তৈরি করছেন বলে শোনা গেছে। সিনেমার অন্য কলাকুশলীরা হবে একদম নতুন। প্রেমের গল্পে অমিতাভ-জয়ার জাদু আবারও দর্শকদের সামনে আনাটাই নির্মাতার পরিকল্পনা।
