২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অন্যকে নিয়ে ঈর্ষা করার মতো সময় আমার নেই: প্রিয়াঙ্কা

সহঅভিনেত্রী ও প্রতিদ্বন্দ্বীদের নিয়ে কী ভাবেন প্রিয়াঙ্কা চোপড়া?

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2017, 06:57 PM

Updated : 11 Apr 2022, 11:12 PM

একটা সময় ছিলো যখন প্রতিদ্বন্দ্বী নায়িকাদের মধ্যে একে অন্যকে নিয়ে কাদা ছোঁড়াছুঁড়ি ছিলো খুব সাধারণ ঘটনা। কিন্তু সময় বদলেছে। এ সময়ের অন্যতম সফল অভিনেত্রী প্রিয়াঙ্কা জানালেন সহকর্মীদের প্রতি কোনো ঈর্ষা কাজ করে না তার।

আইএনএস’কে দেওয়া এক সাক্ষাতকারে প্রিয়াঙ্কা বলেন, “আমি আমার যোগ্যতা ও অবস্থান নিয়ে যথেষ্ট আত্ম-বিশ্বাসী। তাই অন্যকে নিয়ে ঈর্ষা করার মতো সময় আমার নেই। কেউ ভালো কাজ করলে অবশ্যই তার তারিফ করবো। প্রত্যেকেই তার নিজের অবস্থানে সেরা এবং যোগ্য তা না হলে সেটি কেউ বেশিদিন ধরে রাখতে পারবে না।”

এ মুহূর্তে বলিউডের চেয়ে হলিউডেই বেশি সময় কাটছে ব্যস্ত এই অভিনেত্রীর। টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র জন্য জিতে নিয়েছেন পিপল’স চয়েস অ্যাওয়ার্ড। উপস্থিত ছিলেন অস্কার আসরেও। সামনেই আসছে এ অভিনেত্রীর প্রথম হলিউড সিনেমা ‘বেওয়াচ’।