২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বার বার কেন এভাবে হামলা চালানো হচ্ছে?’

সঞ্জয় লীলা বনসালি’র ইতিহাসনির্ভর সিনেমা ‘পদ্মাবতী’র শুটিং সেটে দ্বিতীয়বারের মতো হামলার ঘটনায় ক্ষুব্ধ শহীদ কাপুর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2017, 06:34 PM

Updated : 11 Apr 2022, 11:12 PM

দু’মাস আগেই জয়পুরে হামলার শিকার হয়েছিলেন পরিচালক সঞ্জয় লীলা বনসালি ও ‘পদ্মাবতী’ সিনেমার ইউনিট। সেবারে ‘পদ্মাবতী’র বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলেছিলো উগ্র হিন্দুত্ববাদী দল। এবারে মহারাষ্ট্রের কোলহাপুরেও ঘটল একই ঘটনা। শুটিং সেটে হামলা চালিয়ে মূল্যবান জিনিসপত্র নষ্ট করেছে  স্থানীয় জনগণ।

দ্বিতীয়বারের হামলায় ক্ষুব্ধ ‘পদ্মাবতী’ অভিনেতা শহীদ কাপুর। ইন্ডিয়ান এক্সপ্রেস’কে তিনি বলেন, “আবারও উগ্রবাদীদের হামলার শিকার হতে হলো। এটি খুবই দু:খজনক  ঘটনা। এবারও ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম না। বার বার কেন এভাবে হামলা চালানো হচ্ছে- তা খতিয়ে দেখা খুবই প্রয়োজন।”

‘পদ্মাবতী’ সিনেমায় চিতোরের রানি পদ্মিনী চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, তার স্বামী রাজা রতন সিং চরিত্রে শহীদ কাপুর এবং মুসলিম শাসক আলাউদ্দিন খিলজী’র চরিত্রে রণবীর সিংকে দেখা যাবে।