আলিয়া ভাটের অজানা পাঁচ তথ্য!
১৫ মার্চ ২৪ বছরে পা রাখলেন বলিউডের মিষ্টি মেয়ে খ্যাত অভিনেত্রী আলিয়া ভাট। জন্মদিনে জেনে নিন এ তারকার সম্পর্কে কিছু মজার তথ্য!
১. হ্যান্ডবল খেলুড়ে:
দেখতে নরম মনে হলেও হলেও সত্যি আলিয়া ভাট একজন ভালো খেলোয়াড়। স্কুল ও কলেজে হ্যান্ডবল কম্পিটিশনে নিয়মিত পুরস্কার জিততেন এই তারকা!
২. আলিয়ার উদ্ভট ফোবিয়া:
মানুষের কতো অদ্ভুত ধরণের ফোবিয়াই না থাকে। আলীয়া ভাটের রয়েছে ‘বোটানোফোবিয়া’। অর্থাৎ গাছ ভয় পান ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ তারকা! হাতের তালুতে কোনো গুল্মজাতীয় গাছ ধরে রাখতে পারেন না তিনি।
৩. প্রিয় তারকা কঙ্গনা রানাউত:
সোজাসাপ্টা কথা ও দৃঢ়চেতা ব্যক্তিত্বের জন্য আলিয়ার প্রিয় তারকা হলেন কঙ্গনা রানাউত। ভবিষ্যতে কঙ্গনার মতো একজন শক্তিশালী অভিনেত্রী হতে চান বলে বিভিন্ন সাক্ষাতকারে বলেছেন এ তারকা।
৪. চিত্রশিল্পী আলিয়া:
অভিনেত্রী হিসেবেই তাকে সবাই চিনলেও তিনি একজন ভালো চিত্রশিল্পী! ‘চারকোল পেইন্টিংস’ আলিয়ার সবচেয়ে প্রিয়। এছাড়া ভালো নাচতে এবং গাইতেও জানেন তিনি।
৫. সেলফি ও চকলেট প্রীতি:
আলিয়ার সবচেয়ে পছন্দের হলো চকলেট! এক দু’দিন পরপরই অনেকগুলো করে চকলেট না খেলে চলেই না তার! এছাড়া সেলফি তুলতে নাকি কখনো ‘না’ বলেন না ‘ডিয়ার জিন্দেগি’ খ্যাত এ অভিনেত্রী!
