২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফুয়াদ-আফ্রির ‘একটু শুধু ছোঁয়া’

জি সিরিজের ব্যানারে প্রকাশিত সংগীতশিল্পী ইভার ‘এক মুঠো রোদ’ অ্যালবাম থেকে শ্রোতাপ্রিয় গান ‘একটু শুধু ছোঁয়া’ এলো মিউজিক ভিডিওতে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2017, 06:58 PM

Updated : 19 Aug 2022, 04:01 PM

টেলিভিশন উপস্থাপনায় জনপ্রিয় তরুণমুখ ফুয়াদ। দীর্ঘদিন ধরে উপস্থাপনা ও মডেলিংয়ে দেখা গেলেও এবার তিনি নিয়মিত হয়েছেন অভিনয়ে। তাকেই দেখা গেলো ‘একটু শুধু ছোঁয়া’ গানের মিউজিক ভিডিওতে। ব্যায়বহুল মিউজিক ভিডিওতে তার সঙ্গী হয়েছেন মডেল আফ্রি। ফুয়াদ গ্লিটজকে বলেন, উপস্থাপনার পাশাপাশি মানসম্পন্ন কিছু মিউজিক ভিডিওতেও কাজ করছি। সারিকার সঙ্গে দুটো মিউজিক ভিডিও করেছি। আফ্রির সঙ্গেও করা হলো। মজার ব্যাপার হলো সবগুলোতেই বিবাহিত চরিত্রে। তবে, ‘একটু শুধু ছোঁয়া’ গানে আমার আর আফ্রির কেমিস্ট্রিটা দর্শক উপভোগ করবেন খুব। 

 

সম্প্রতি একাত্তর টেলিভিশনের মিউজিক বাজ অনুষ্ঠানে এটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। পার্পেল ভিশন পিকচারের ব্যানারে বান্দরবানের বিভিন্ন লোকেশনে ধারন করা হয়েছে এটি।।

নতুন কাজ নিয়ে উচ্ছ্বসিত সেলিনা আফ্রি বলেন, “৭ বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি চেষ্টা করেছি বুঝে শুনে কাজ করতে। আমি কী করবো, আর কী করবো না। ‘একটু শুধু ছোঁয়া’ তারই ফলাফল।” তবে নিশ্চিত করে বলতে পারি মিউজিক ভিডিওটি সবার ভালো লাগবে।

জি সিরিজের ইউটিউব চ্যানেলে দেখা যাবে গানটি। গানটির পরিচালনা করেছেন তানভীর আহমেদ, ক্যামেরায় ছিলেন কাশেফ শাহাবাজী