২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমকামীতার কারনে মালয়েশিয়ায় মুক্তি পেছালো ‘বিউটি এ্যান্ড দ্য বিস্ট’!

মালয়েশিয়ায় নির্ধারিত দিনে মুক্তি দেয়া হলো না ডিজনি পিকচার্সের নতুন ছবি ‘বিউটি এ্যান্ড দ্য বিস্ট’-এর। ছবিতে সমকামী বিষয়বস্তু থাকায় ছবির মুক্তি পেছানো হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2017, 06:43 PM

Updated : 11 Apr 2022, 11:11 PM

কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের অ্যালাবামায় একটি সিনেমা হলে নিষিদ্ধ করা হয়েছে বিল কনডনের ‘বিউটি এ্যান্ড দ্য বিস্ট’। এবারে মালয়েশিয়াতেও পিছিয়ে গেলো ছবি মুক্তির দিন। কারণ হিসেবে সমকামীতার মতো স্পর্শকাতর বিষয়কেই দুষছেন দেশটির সেন্সরবোর্ড।

আইএনএস জানায়, মালয়েশিয়ার সেন্সরবোর্ডের চেয়ারম্যান দাতুক আব্দুল হামিদ বলেন, “আমরা ছবিটি নিষিদ্ধ করিনি। সমকামীতার অংশটুকু ছেঁটে ফেলে তবেই আমরা মুক্তি দেব এই ছবিটি। এ কারণেই নির্দিষ্ট দিনে ছবিটি মুক্তি দেয়া সম্ভব হয়নি। পরবর্তী মুক্তির তারিখ শিগগিরি জানিয়ে দেয়া হবে।”

এর আগে বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে সিনেমায় সমকামী চরিত্রের বিশেষ গুরুত্ব আছে বলে জানিয়েছিলেন ‘বিউটি এ্যন্ড দ্য বিস্ট’ পরিচালক বিল কনডন। তবে শিশুতোষ সিনেমায় এমন স্পর্শকাতর বিষয় উপস্থাপনকে ভালোভালো নিচ্ছেন না অনেক অভিভাবক। সম্প্রতি রাশিয়াতেও এই ছবিটি নিষিদ্ধ করার দাবী উঠেছে।

এমা ওয়াটসন ও ড্যান স্টিভেন্স অভিনীত এই ছবিটি ১৭ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।