বলিউড দশকসেরা ভালোবাসার ছয় সিনেমা!
বলিউডের সিনেমা মানেই একটি বড় অংশ জুড়ে থাকবে প্রেম ও ভালোবাসা। নাচে, গানে ভরপুর দুর্দান্ত সব ভালবাসার গল্পকেতুলে আনা হয় দর্শকের সামনে। জেনে নিন গত এক দশকের বলিউডের সেরা ভালবাসার সিনেমাগুলোর কথা।
১. ওম শান্তি ওম
২০০৭ সালের সাড়া জাগানো সিনেমা ‘ওম শান্তি ওম’-এর মাধ্যমে পর্দায় অভিষেক হয় শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন জুটির। ফারাহ খানের পরিচালনায় এই মিউজিক্যাল-রোমান্স ঘরানার সিনেমাটিকে এ সময়ের অন্যতম সেরা ভালবাসার ছবি হিসেবে বিবেচনা করা হয়।
১৯৭০ সালের পটভূমিতে বলিউডের এক তরুণ অভিনেতা ওম ও নামকরা অভিনেত্রী শান্তিপ্রিয়ার প্রেমকাহিনি এ সিনমায় তুলে ধরা হয়। অসৎ পরিচালকের প্রতারনার শিকার শান্তিকে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়। পরবর্তীতে ওম ও শান্তি আবারও পুনর্জন্ম লাভ করে আধুনিক যুগে। এ যুগে এসে উল্টে যায় তাদের অবস্থান। ওম বলিউডের নামকরা নায়ক আর শান্তি একজন নবাগতা নায়িকা।
কিন্তু পূর্বজন্মের স্মৃতি তাড়িয়ে নিয়ে বেড়ায় ওমকে। প্রয়াত অভিনেত্রী শান্তিপ্রিয়ার হত্যাকারীদের খুঁজে বের করে ওম। সে কি পারবে তার আগের জন্মের স্বপ্নের নায়িকা শান্তিপ্রিয়ার হত্যাকারীদের শাস্তি দিতে?
এমনই এক কাহিনি নিয়ে নির্মিত এ সিনেমাটি পুরস্কৃত হয়েছে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কারে।
২. ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি
২০১৩ সালের এ সিনেমাটি নানা কারণেই পরিণত হয়েছে বলিউডের অন্যতম সেরা রোমান্টিক সিনেমায়। সাবেক প্রেমিক জুটি রনবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন বিচ্ছেদের পর প্রথমবারের জন্য এ ছবির মাধ্যমেই জুটিবদ্ধ হন।
চার বন্ধুর মজার সম্পর্ক নিয়ে এ সিনেমার কাহিনি তৈরি হয়েছে। অন্তর্মুখী স্বভাবের মেয়ে নয়না (দীপিকা পাড়ুকোন) তার পুরনো বন্ধুদের সঙ্গে হিমালয়ে ঘুরতে গিয়ে বন্ধু কবীরের (রনবীর কাপুর) প্রেমে পড়ে। কিন্তু ক্যারিয়ার সচেতন কবীরের জীবনে প্রেম ও বিয়ের কোনো স্থান নেই। এভাবেই কেটে যায় অনেক বছর। নয়না ও কবীর যে যার মতো প্রতিষ্ঠিত হয়।
আট বছর পর তাদের আরেক বন্ধু অদিতি’র (কাল্কি কোচলিন) বিয়েতে আবারও দেখা হয় নয়না ও কবীরের। এবারে নয়না কবীরের প্রতি দুর্বল না হলেও কবীর নয়নাকে ভালবেসে ফেলে কিন্তু বলতে পারে না সে কথা!
স্টার গিল্ড অ্যাওয়ার্ড ও জি-সিনে অ্যাওয়ার্ড সহ বেশ কিছু পুরস্কার জিতে নেয় অয়ন মুখার্জি পরিচালিত এ সিনেমাটি।
৩. গোলিও কা রাস লীলা: রাম-লীলা
উইলিয়াম শেক্সপিয়ারের সাড়াজাগানো নাটক ‘রোমিও-জুলিয়েট’-এর গল্পকে আধুনিক ভারতের পটভূমিতে তুলে আনেন সঞ্জয় লীলা বনসালি। সিনেমাটিকে এ সময়ের অন্যতম সেরা বিগোয়ান্তক সিনেমা হিসেবে অভিহিত করা হয়ে থাকে।
প্রভাবশালী ও শত্রুভাবাপন্ন দুই পরিবারের ছেলে-মেয়ে রাম ও লীলার প্রেম, বিরহ ও বিচ্ছেদের করুণ কাহিনি নিয়ে নির্মিত হয়েছে সিনেমটি। হোলি উৎসবের সময় একে অন্যকেদেখে প্রেমে পড়ে রাম ও লীলা। কিন্তু তাদের এ প্রেমে বাধা হয়ে দাঁড়ায়দুই পরিবার। পরে পরিবারের চাপে পড়ে সম্পর্কচ্ছেদ করতে বাধ্য হলে আত্মহত্যা করে তারা।
২০১৩ সালের এ সিনেমাটি প্রথমবারের মতো পর্দায় দেখা মেলে দীপিকা পাড়ুকোন ও রনবীর সিং জুটিকে। ফিল্মফেয়ার, আইফা, স্ক্রিন, জি-সিনে সহ ভারতীয় প্রায় সব ক’টি পুরস্কারেই ভূষিত হয়েছে এ সিনেমাটি ।
৪. টু স্টেটস
আলিয়া ভাট ও অর্জুন কাপুর অভিনীত এ সিনেমাটি সামাজিক প্রেমের গল্পের জন্য অন্যতম সেরা রোমান্টিক সিনেমা হিসেবে জনপ্রিয় ।
চেতন ভগতের উপন্যাস অবলম্বনে তৈরি সিনেমাটি দুই প্রদেশের দুই ছেলে ও মেয়ের প্রেম এবং পারিবারিক অমিল ও মনোমালিন্যের খুটি-নাটি নিয়ে নির্মিত। সিনেমাটিকে বর্তমান সময়ের আদর্শ প্রেমের ছবি হিসেবেও আখ্যায়িত করেছেন অনেকেই।
৫. অ্যায় দিল হ্যায় মুশকিল
২০১৬-র অন্যতম আলোচিত রোমান্টিক ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ নানা কারণেই দর্শক মহলে জনপ্রিয়তা পেয়েছে। রনবীর কাপুর ও আনুশকা শর্মার অসাধারণ অভিনয ছাড়াও ঐশ্বরিয়া রাই বচ্চন ও রনবীর কাপুরের অসম প্রেমের দৃশ্যায়ন ছিলো এ সিনমার অন্যতম আকর্ষণ!
লন্ডনের পটভূমিতে প্রবাসী ভারতীয় অয়ন (রনবীর কাপুর) ও আলিজেহ (আনুশকা শর্মা) এর বন্ধুত্ব ও প্রেমের কাহিনি ছাপিয়ে বয়োজ্যেষ্ঠ্য সাবা (ঐশ্বরিয়া রাই বচ্চন) ও আয়ানের প্রেমের সমীকরণ ভারতীয় সিনেমার দর্শকদের জন্য নিঃসন্দেহেই নতুন। অন্যদিকে অতিথি চরিত্রে রোমান্টিক অবতার শাহরুখ খানের উপস্থিতি ও পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের অভিনয় নিয়ে বিতর্ক- সব মিলিয়ে ২০১৬’র অন্যতম আলোচিত ও দর্শকপ্রিয় ছবি ছিল এটি।
করণ জোহর পরিচালিত এ সিনেমাটি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে। এছাড়াও ফিল্মফেয়ার, স্ক্রিন, স্টারডাস্ট সহ জিতে নিয়েছে নামী-দামী সব পুরস্কার।
৬. রইস
২০১৭-র সাড়াজাগানো সিনেমা ‘রইস’। এ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর রোমান্টিক চরিত্রে ফিরে এসেছেন শাহরুখ। পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান ও শাহরুখ খান অভিনীত এ ছবিটি এরই মধ্যে পৌঁছে গেছে একশ কোটির ঘরে।
এ বছরের অন্যতম সেরা ছবি হিসেবে এরই মধ্যে নাম কুড়িয়েছে রাহুল ঢোলাকিয়া পরিচালিত এ ছবিটি।
