২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালোবাসা দিবসের নাটক ‘এভরিথিং ইজ ফেয়ার’

ভালোবাসা দিবস উপলক্ষে দীপ্ত টিভিতে মঙ্গলবার রাত ১১টা ৩০মিনিটে প্রচারিত হবে বিশেষ খণ্ড নাটক ‘এভরিথিং ইজ ফেয়ার’। নাটকে অভিনয় করেছেন মোশারফ করিম, নাদিয়া, রমিজ রাজু, সনিয়া প্রমুখ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2017, 06:12 PM

Updated : 11 Apr 2022, 11:00 PM

নাটকের গল্পে দেখা যায়, আসিফ ও রুশার সাজানো সংসার বেশ ভালোই চলছিলো। কিন্তু একদিন আচমকা আসিফের যমজভাই আতিক জেল থেকে মুক্তি পেয়ে ফিরে আসে। তাকে দেখে রুশা চমকে ওঠে। কারণ ৪ বছর আগে রুশা আতিকের স্ত্রী ছিলো। একটা অফিসের তহবিল জালিয়াতির দায়ে আতিক জেলে গিয়েছিলো। জেল থেকে মুক্তি পেয়ে ১৭ দিন আগে রুশার কাছে আতিক এসেছে। কিন্তু রুশা আতিকের মত অপরাধীর সঙ্গে যেতে রাজি হয় না। আতিক রুশাকে জানায় তাকে ফাঁসানো হয়েছে। আসল ক্রিমিন্যাল তার ভাই আসিফ। ভাইকে ভালোবাসে বলে সে সব দায় সে নিজের ঘাড়ে নিয়েছে। এমনি নাটকীয়তায় এগিয়ে গেছে নাটকের গল্প।

নাটকটি রচনা করছেন সুস্ময় সুমন ও পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল।

ছবি: দীপ্ত টিভির সৌজন্যে ‘এভরিথিং ইজ ফেয়ার’ নাটকের দৃ্শ্যাবলী