২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউটিউবে আসিফের  ‘এই শোন’

শনিবার ইউটিউবে মুক্তি পেয়েছে আসিফের গানের মিউজিক ভিডিও ‘এই শোন’

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2017, 07:28 PM

Updated : 19 Aug 2022, 03:44 PM

মিউজিক ভিডিওতে মনোযোগী হয়েছেন আসিফ। সময়ের সঙ্গে তাল মেলাতে একের পর এক মিউজিক ভিডিও নিয়ে আসছেন তিনি। সম্প্রতি এফডিসিতে নিজেই অভিনয় করলেন তার নতুন গান‘আগুন’-এর মিউজিক ভিডিওতে।

শনিবার সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এ শিল্পীর নতুন আরেকটি গানের মিউজিক ভিডিও।‘এই শোন’ শিরোনামের গানটিতে আসিফের সহশিল্পী হিসেবে আছেন সময়ের আরেক তরুণ জনপ্রিয় কণ্ঠশিল্পী মোহনা।

আসিফ-মোহনার ব্যয়বহুল এই ভিডিওতে শিল্পীদ্বয় ছাড়াও রোমান্টিক মডেল জুটি হিসেবে অংশ নিয়েছেন সোহানা ও মাহিন। আর এটি নির্মাণ করেছেন যৌথভাবে তপু খান ও আনিসুর রহমান রাজীব।

 

গানটি প্রসঙ্গে আসিফ বলেন, “রোমান্টিক একটি গান। ভিডিওতে সুন্দর একটা গল্প আছে। আশা করছি শ্রোতা-দর্শকদের ভালোই লাগবে।”

এদিকে অন্য কণ্ঠশিল্পী মোহনা বলেন, “আসিফ ভাইয়ের সঙ্গে এর আগেও আমি গান করেছি। আমাদের গাওয়া প্রতিটি গান হিট হয়েছে। আশা করছি এই ভিডিওটিও জনপ্রিয়তা পাবে।”

‘এই শোন’ গানটি লিখেছেন জীবন মাহমুদ। মাহফুজ ইমরানের সুরে সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। ভিডিও প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি।