২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালোবাসা দিবসের নাটক ‘মা’

দর্শকের গল্পে নির্মিত হলো ভালোবাসা দিবস উপলক্ষে নাটক ‘মা। নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা মোস্তফা কামাল রাজ। নাটকে মায়ের চরিত্রে অভিনয় করেছেন খালেদা আক্তার কল্পনা ও ছেলের চরিত্রে অভিনয় করেছেন ইমন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2017, 05:50 PM

Updated : 11 Oct 2022, 01:27 PM

নাটকটি প্রসঙ্গে গ্লিটজকে নির্মাতা মোস্তফা কামাল রাজ বলেন,“মায়ের প্রতি সন্তানের ভালোবাসার গল্পকে ঘিরে আবর্তিত হয়েছে ‘মা’ নাটকের কাহিনি। ভালোবাসা দিবসে আমরা সাধারনত আমাদের প্রেমিকাকে শুভেচ্ছা জানাই। কিন্তু আমি এই নাটকের মাধ্যমে সবাইকে একটি বার্তাই দিতে চেয়েছি আসুন ভালোবাসা দিবসে আমরা সবাই আমাদের মাকে শুভেচ্ছা জানাই।”

২০১৬ সালে অনুষ্ঠিত ভালোবাসার গল্প নিয়ে প্রাণ ফ্রুটো লাভ এক্সপ্রেসের সাফল্যের পর এবার আয়োজিত হলো এই আয়োজনের দ্বিতীয় কিস্তি প্রাণ ফ্রুটো নিবেদিত লাভ এক্সপ্রেস টু । গতবারের মত এবারও থাকছে ভালোবাসা দিবসের জন্য ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এবারের নির্বাচিত গল্পগুলো থেকে স্বল্পদৈর্ঘ্য সিনেমাগুলো নির্মাণ করেছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ ও তানিম রহমান অংশু।

‘প্রাণ ফ্রুটো লাভ এক্সপ্রেস ২’ এর আয়োজনে নির্মিত নাটকটি শুক্রবার এর ফেইসবুক পেইজে (www.facebook.com/pranfrooto)  দেখা যাবে। এছাড়াও ভালোবাসা দিবস উপলক্ষে মঙ্গলবার রাত ৭:৪০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে।

এবারের আয়োজনে অনলাইন পার্টনার হিসেবে রয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং আরটিভি।