২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখনো সুজানকে অনেক ভালোবাসি: হৃতিক

বিচ্ছেদের পরও দু’জনকে প্রায়ই দেখা গেছে একসঙ্গে সুন্দর সময় কাটতে। বলিউড পাড়ায় তাই জোর গুঞ্জন উঠেছে- তবে কি আবারও এক ছাদের নিচে ফিরতে চলেছেন হৃতিক-সুজান?

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2017, 09:06 PM

Updated : 19 Aug 2022, 03:43 PM

দীর্ঘদিনের প্রেম, বিয়ে এরপর বিচ্ছেদ। হৃতিক-সুজান-এর সম্পর্কের সমীকরণটি এমনই। তবে বিচ্ছেদের পরও স্ত্রী ও সন্তানদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে হৃতিক রোশানের। সম্প্রতি গণমাধ্যমে বিচ্ছেদ পরবর্তী জীবন ও সাবেক স্ত্রী সুজান খানকে নিয়ে মুখ খুললেন তিনি।

ডিএনএ’কে দেয়া এক সাক্ষাতকারে হৃতিক বলেন, “সুজান আর আমি ভালো বন্ধু। আমরা এখনো দুজন দু’জনকে ভালোবাসি। আমার স্ত্রী ও সন্তানের সঙ্গে আমার আগের মতোই সুন্দর সম্পর্কে রয়েছে।”

 

কঙ্গনা রানাউতের সঙ্গে হৃতিকের কাদা ছোঁড়াছুঁড়ি এখনো চলছে। এ দু:সময়ে বন্ধু হিসেবে সুজানকে পাশে পেয়েছেন হৃতিক। এর আগে এক সাক্ষাতকারে তিনি বলেন, “আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক সুখী। সুজানকে এখনো অনেক ভালবাসি। নতুন করে কোনো সম্পর্কে জড়াতে চাই না আর।”

সব মিলিয়ে তাই অনেকেই ভাবছেন হয়ত আবারও নতুন করে গাঁটছড়া বাঁধতে চলেছেন এ সাবেক দম্পতি!

সম্প্রতি ‘কাবিল’ সিনেমার সাফল্যে বেশ উচ্ছ্বসিত হৃতিক রোশান। মুক্তির প্রথম সপ্তাহে সারা দেশে প্রায় একশ পঁচিশ কোটি ব্যবসা করেছে এ সিনেমাটি।