শাহরুখ খুবই দায়িত্বশীল বাবা : সানি লিওনি
অনেকেই মনে করেছেন, শাহরুখ খানের পর ‘রইস’ সিনেমার প্রাণ তিনিই। ‘লায়লা ও লায়লা’ গানের মুক্তির পর থেকেই দারুণভাবে জনপ্রিয় হয়েছে শাহরুখ-সানির রসায়ন। এবার সানি লিওনি জানিয়েছেন, শাহরুখ দারুণ দায়িত্বশীল পিতা।
ইন্ডিয়া টুডে জানায়, শাহরুখের ছোটো ছেলে আব্রাম প্রায়ই সিনেমার সেটে হাজির হতো। আর বাবা শাহরুখও যতটা সময় পেতেন তার সাথেই কাটাতেন।
শত ব্যস্ততার মাঝেও বাচ্চাদের সময় দিতেন বলেই জানান সানি, “শাহরুখ খুবই দায়িত্বশীল একজন বাবা। এমনকি তার বড় ছেলে আসলেও তাঁর সাথে সময় কাটাতো। আমিও আমার পরিবারের খুব কাছাকাছি। একসাথে রাতে খাবার খেতাম আমরা। আমি ছিলাম আমার বাবার ‘ছোট্ট মেয়ে’।”
