২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বক্স-অফিসের রাজা ‘রইস’

তিন দিনে ৫৯ কোটি ৮৩ লক্ষ রুপি আয় করেছে শাহুখে খান অভিনীত সিনেমা ‘রইস’। এরই মধ্যে ‘রইসে’র বদৌলতে শীর্ষ পারিশ্রমিকপ্রাপ্ত পাঁচ তারকার কাতারে পৌঁছে গেছেন শাহরুখ!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2017, 08:24 PM

Updated : 11 Apr 2022, 10:53 PM

২৫ জানুয়ারি ভারতে মুক্তি পায় ‘রইস’। শুরু থেকেই শিবসেনা দলের হুমকি সত্ত্বেও ‘রইস’কে ঘিরে দর্শকের আগ্রহের কোনো কমতি ছিলো না। এবারে বক্সঅফিসেও তার প্রমাণ পাওয়া গেলো।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, মুক্তির প্রথম দিনে ভারতজুড়ে ‘রইস’ আয় করেছে ২০ কোটি ৪২ লক্ষ রুপি। দ্বিতীয় দিনের আয় ২৬ কোটি ৩০ লক্ষ রুপি আর তৃতীয় দিনের আয় ১৩ কোটি ১১ লক্ষ রুপি। মোট আয় ৫৯ কোটি ৮৩ লক্ষ।

বক্সঅফিস বিশেষজ্ঞ তরন আদর্শের মতে, এ আয় শনি ও রবি বারে আরও বাড়ার সম্ভবনা রয়েছে। এমনকি পাঁচদিনের আয়ে খুব সহজেই ১০০ কোটির ঘরে ঢুকবে ‘রইস’-এমনটাই মনে করেন তিনি।

‘রইস’ ছবিতে এক ধনী চোরাকারবারির চরিত্রে দেখা গেছে শাহরুখকে। ১৯৮০ সালের গুজরাটকে পটভূমি করে এগিয়ে গেছে এ ছবির গল্প। সিনেমায় শাহরুখ-মাহিরা জুটির দুদার্ন্ত পর্দা রসায়ন ও দীর্ঘদিন পর রোমান্টি অবতার হিসেবে শাহরুখের আগমনের কারনেই দর্শকপ্রিয়তা পাচ্ছে ‘রইস’- এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

ছবিটি সহপ্রযোজনা করেছেন শাহরুখ খান ও গৌরি খানের প্রতিষ্ঠান ‘রেড চিলিস এন্টারটেইনমেন্ট’। এতে শাহরুখ-মাহিরার পাশাপাশি আরও অভিনয় করেছেন জিশান আইয়ুব, অতুল কুলকার্নি, শিবা চা্ড্ডা প্রমুখ।