প্রেক্ষাগৃহে ‘ভালোবাসা এমনই হয়-গুডমর্নিং লন্ডন’
শুক্রবার সারাদেশে মুক্তি পেয়েছে নির্মাতা তানিয়া আহমেদের ‘ভালোবাসা এমনই হয়-গুডমর্নিং লন্ডন’ সিনেমাটি। সিনেমাটির দৃশ্যধারনের শুরুতে নাম ছিল ‘গুডমর্নিং লন্ডন’। যা পরবর্তীতে পাল্টে রাখা হল ‘ভালোবাসা এমনই হয়’।
সিনেমায় জুটিবেঁধে অভিনয় করেছেন ‘ফেয়ার এন্ড হ্যান্ডসাম’-হ্যান্ডসাম দ্যা আলটিমেটম্যান’ খ্যাত ইরফান সাজ্জাদ ও লাক্স তারকা বিদ্যা সিনহা মিম। সিনেমায় ইরফান-মিম জুটি ছাড়াও অভিনয় করেছেন মীর সাব্বির, মিশু সাব্বির, তারিক আনাম খান প্রমুখ।
এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। সম্প্রতি প্রকাশিত হয়েছে রোমান্টিক গল্প নির্ভর এ সিনেমার ট্রেলার, গান এবং পোস্টার। যা এরইমধ্যে দর্শকদের হৃদয় জয় করেছে।
রাজধানীর স্টার সিনেপ্লেক্স, বলাকা সিনেওয়ার্ল্ড, শ্যামলী সিনেপ্লেক্স, মধুমিতা, শাহীন হল সহ দেশজুড়ে ৬০টিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।
