সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তারকাদের কনসার্ট
সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা করতে এবার রাজধানীতে হতে যাচ্ছে একটি ফান্ড রাইজিং কনসার্ট, যাতে শিল্পী সাবিনা ইয়াসমীন ও আইয়ুব বাচ্চুর মতো তারকাদের পাশাপাশি চলচ্চিত্র অভিনেত্রী ববিতার অংশ নেওয়ার কথা রয়েছে।
আগামী ৩ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ‘জাগো উচ্ছ্বাসে’ শিরোনামে হবে এই কনসার্ট।
সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা যৌথভাবে কনসার্টটি আয়োজন করছে ডিস্ট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্ট ইন্টারন্যাশনাল (ডিসিআই) ও আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।
ববিতা, সাবিনা ইয়াসমীন ও আইয়ুব বাচ্চুদের পাশাপাশি কনসার্টে অংশ নেবেন শিল্পী সৈয়দ আবদুল হাদী, হায়দার হোসেন, বেনুকা ইনস্টিটিউট অব আটর্সের একদল শিল্পী ও যুক্তরাষ্ট্রের বেসরকারি ভান্ডেরবিল্ট বিশ্ববিদ্যালয়ের লরা চৌধুরী।
স্বপ্ন দেখার শৈশবের এমন বিলুপ্তি মেনে নিতে পারছেন না তারকারা। তাই তারা একাট্টা হয়েছেন। হাতে হাত রেখে তারা বলবেন-‘শিশু নির্যাতন বন্ধ করি, শিশুর স্বপ্ন বাঁচাই’।
মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে কনর্সাট উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন আয়োজকরা। এতে যোগ দিয়ে শিশু নির্যাতনের বিরুদ্ধে নিজেদের দৃঢ় অবস্থানের কথা জানান ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু ও হায়দার হোসাইন।
শিশু নির্যাতনকারীদের ‘মানসিক বিকারগ্রস্থ’ হিসেবে আখ্যায়িত করে আইয়ুব বাচ্চু বলেন, “আমার শিল্পীসত্তা থেকে বলি, সংগীত সত্তা থেকে বলি, যারা শিশুদের উপর অত্যাচার করেন তাদের আসলে মানসিক সমস্যা রয়েছে। তাদের অতি দ্রুত ডাক্তার দেখানো উচিত।
“একবার ভেবে দেখুন তো, যে শিশুর উপর অত্যাচার করছেন তাদের জায়গায় হলে আপনি কী করতেন? উড ইউ অ্যাবল টু ডু সেইম থিং? আপনাদের বলি, পাবনা যান, সেখানে চিকিৎসা নিন।”
“আমরা এই সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও উপার্জনের সুযোগ করে দিতে কাজ করছি। তারই ধারাবাহিকতায় এই ফান্ড রাইজিং কনসার্টটি করছি আমরা।”
কনসাটটির টিকিটের দাম ১২০০ টাকা রাখা হয়েছে জানিয়ে এহসান বলেন, টিকিট বিক্রির অর্থ তারা সুবিধাবঞ্চিত শিশুদের দেবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মমিনুল ইসলাম, হেড অব ব্র্যান্ড অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন মাহজাবীন ফেরদৌস।
