২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘ট্রিপল এক্স : রিটার্ন অফ জ্যান্ডার কেইজ’

ভিন ডিজেল ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ট্রিপল এক্স : রিটার্ন অফ জ্যান্ডার কেইজ’ মুক্তি পাচ্ছে ঢাকায়। ২০ জানুয়ারি থেকে স্টার সিনেপ্লেক্সে দেখানো হবে এটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2017, 08:38 PM

Updated : 11 Apr 2022, 10:50 PM

দীপিকা পাড়ুকোনের হলিউডে অভিষেকের সিনেমা হিসেবে অনেক আগ থেকেই আলোচনায় ছিল সিনেমাটি। বিশেষ করে সিনেমাটির মুক্তি উপলক্ষ্যে ভারতে বেড়াতে এসে ভিন ডিজেল তো গড়েছেন ইতিহাসই। দীপিকার সঙ্গে ‘লুঙ্গি ড্যান্স’-এর তালে নেচেছেন, বলেছেন, দীপিকা থাকলে অভিনয় করবেন হিন্দি সিনেমাতেও।

ভারতে আগেই মুক্তি পেলেও আন্তর্জাতিকভাবে সিনেমাটি হলে আসছে ২০ জানুয়ারি। আর বাংলাদেশের দর্শকেরাও একইদিনে এটি দেখার সুযোগ পাচ্ছেন। প্রথম সপ্তাহে গ্রামীণফোন স্টার গ্রাহকদের জন্য থাকছে বিশেষ সুযোগ। স্টার গ্রাহকেরা এই সময়ের মধ্যে একটি টিকেটের সঙ্গে আরেকটি টিকেট ফ্রি পাবেন।

সিনেমায় দেখা যাবে, এতদিন যাকে মৃত ভেবেছে গোটা দুনিয়া, সেই জ্যান্ডার কেইজ আসলে বেঁচে আছে। শুধু তাই নয়, আরও একবার সিআইএ’র সঙ্গে মিলে ভয়ঙ্কর এক অপরাধীর হাত থেকে ‘প্যান্ডোরা’স বক্স’ নামের একটি যন্ত্র উদ্ধারে নেমে পড়েছে সে। এই যন্ত্র উদ্ধার না হলে, অপরাধীদের হাতে চলে যাবে পৃথিবীর সব সমরাস্ত্র!

‘ট্রিপল এক্স’ সিরিজের তৃতীয় এই সিনেমার পরিচালনায় ছিলেন ডিজে কারুসো। এতে খলচরিত্রে অভিনয় করেছেন ডনি ইয়েন