২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যালেন্ডারের প্রচ্ছদের জন্য বিবসনা হলেন দিশা!

প্রতি বছর বলিউড তারকাদের গ্ল্যামারাস ছবি নিয়ে ক্যালেন্ডার বানিয়ে থাকেন ভারতের নামকরা আলোকচিত্রী ডাব্বু রত্নানি। এবারে রত্নানির ক্যামেরায় টপলেস হয়ে ধরা দিলেন দিশা পাটানি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2017, 06:49 PM

Updated : 11 Apr 2022, 10:47 PM

ডাব্বু রত্নানির ক্যালেন্ডারে স্থান পাওয়া তারকাদের জন্য সৌভাগ্যের বিষয়। ‘এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ খ্যাত অভিনেত্রী দিশা পাটানি এবার ঘরোয়া মেয়ের খোলস থেকে বেরিয়ে ধরা দিলেন নতুন রূপে!

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ছবিটি প্রকাশ করেছেন দিশা নিজেই। এর আগে খুব একটা খোলামেলা পোশাকে দেখা যায়নি তাকে তাই ‘টপলেস’ হয়ে তাই রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন এ অভিনেত্রী।

ডিএনএ ম্যাগাজিনকে এক সাক্ষাতকারে এ প্রসঙ্গে দিশা বলেন, “আমি আমার শরীর নিয়ে বরাবরই স্বাচ্ছন্দ্যবোধ করি। তাই ফটোশ্যুটটি করতে আমার ভালো লেগেছে। তবে এটাকে ঠিক ‘টপলেস’ বলা যাবে না। কারণ ছবিতে সবাই আমার পেছন দিকটাই দেখতে পাবে। আসলে আমি পুরোপুরি টপলেস ছিলাম না।”

রত্নানির ক্যালেন্ডারের জন্য এবারে মডেল হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, শাহরুখ খান, বিদ্যা বালন, প্রিয়াঙ্কা চোপড়া, সানি লিওনি সহ আরও অনেকেই।