২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমান শেয়ার করলেন রাজ কাপুর-দিলীপ কুমারের ক্রিকেট ম্যাচের ভিডিও

সম্ভবত ১৯৬২ সালে ধারণ করা হয়েছিলো এ ভিডিওচিত্রটি। সে সময়ের জনপ্রিয় বলিউড তারকা দিলীপ কুমার ও রাজ কাপুরের দলকে ক্রিকেট মাঠে দেখা গিয়েছিলো মুখোমুখি লড়াইয়ে!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2017, 09:25 PM

Updated : 19 Aug 2022, 03:25 PM

তারকাবহুল এ প্রীতিম্যাচের ভিডিওটি ২০১৬-র এপ্রিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিলো। সে সময় ভাইরাল হয়েছিলো এ ভিডিওটি। সম্প্রতি টুইটার অ্যাকাউন্টে আবারও ভিডিওটি পোস্ট করে সবার দৃষ্টিগোচর করলেন সালমান খান।

ধারণা করা হচ্ছে ভারতের খরা-কবলিত মহারাষ্ট্র প্রদেশকে আর্থিক সাহায্য করতেই এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছিলো। ১৯৬২ সালে মুম্বাইয়ের শিবাজী পার্কে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়।

অভিনেতা দিলীপ কুমার ও রাজ কাপুরের নেতৃত্বে দু’টি দলে ভাগ হয়ে ক্রিকেট খেলেছিলেন তারকারা। এখনকার আইপিএল-এর ফরম্যাটের সঙ্গে এ ম্যাচটির বেশ মিল রয়েছে বলে মনে করছেন অনেকেই। ভিডিও-তে সে সময়ের জনপ্রিয় তারকা শশী কাপুর, মেহমুদ, জয় মুখার্জি ও আই এস জোহর’সহ অনেককেই দেখা গেছে ক্রিকেট খেলতে!

সালমান খানের দুর্লভ ভিডিও সম্বলিত এ টুইট পোস্টটি এরই মধ্যে রি-টুইট করা হয়েছে দুই হাজার বারের বেশি!