এক হাজার পর্বে ‘একাত্তর সকাল’
একাত্তর টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘একাত্তর সকাল’ পা দিল এর সহস্রতম পর্বে।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার সকালে অনুষ্ঠানটির এক হাজারতম পর্ব প্রচারিত হবে।
প্রায় তিন বছর আগে প্রতিদিন সকাল ৭টায় নানা নীতি নির্ধারনী বিষয় নিয়ে ‘একাত্তর সকাল’ অনুষ্ঠানটি নিয়মিত প্রচার হয়ে আসছে।
অনুষ্ঠানের শুরু থেকেই সংবাদ শিরোনামের পাশাপাশি প্রতিদেনের প্রকাশিত জাতীয় ও স্থানীয় প্রত্রিকার প্রধান খবর, খরবের পর্যালোচনা ও জনসাধারণের মতামত দিয়ে সাজানো হয় এই অনুষ্ঠান।
এছাড়াও এতে থাকে, একাত্তর টেলিভিশনের প্রতিদিনের আয়োজন, বিশেষ ব্যক্তিবর্গের সাক্ষাৎকার, প্রতিদিনের আবহাওয়ার খবরসহ নানা আয়োজন।
শুরু থেকেই অনুষ্ঠানটি প্রযোজনা করে আসছেন একাত্তর টেলিভিশনের সিনিয়র বার্তা প্র্রযোজক মাজহারুল ইসলাম মাসুম। এর উপস্থাপনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শবনম আজিম, অভিনয় শিল্পী বর্ণা মির্জা এবং তাজিন আহমেদ।
