ইউটিউবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আতশী’
ব্যক্তিজীবনে নিজের বা প্রিয়জনের চাহিদা মেটাতে গিয়ে অনবধানবশত আমরা নিজেরাই কি হয়ে উঠছি খুনি ? আত্নমর্যাদা রক্ষা বা সামাজিক অবস্থান অটুট রাখতে গিয়ে বলি হচ্ছে নিষ্পাপ ভ্রূণ। এমন ঘটনাকে উপজীব্য করেই নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আতশী’।
ব্যক্তিজীবনে আমরা নিজেদের আত্নমর্যাদা রক্ষা ও প্রিয়জনের অনেক চাহিদা পূরন করতে গিয়ে নিজের অজান্তেই প্রিয়জনের স্বপ্নগুলো ভেঙে ফেলছি। ফলে সম্পর্কের মধ্যে তৈরি হচ্ছে টানাপোড়েন। শুধু তাই নয় নিজের অজান্তেই সমাজে নিজের অবস্থানকেও ধরে রাখার জন্য লোকচক্ষুর অন্তরালে নিজে হয়ে যাচ্ছি একজন খুনি। এমন ঘটনাকে উপজীব্য করে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আতশী’।
ছবি: ইউটিউব থেকে সংগ্রহকৃত ‘আতশী’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দৃশ্য।
ছবি: ইউটিউব থেকে সংগ্রহকৃত ‘আতশী’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দৃশ্য।
‘আতশী’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে তরুণ প্রজন্মের জন্য নাকি একটি বার্তা রয়েছে। এমন কথাই শোনালেন নির্মাতা।
গ্লিটজকে তিনি বলেন, “ব্যক্তিগত জীবনে প্রেম-ভালোবাসার সর্ম্পকের ক্ষেত্রে দুইজন মানুষের ভুলের জন্য একটি জীবনকে হত্যা করার অধিকার কারো নেই। কিন্তু আমাদের চারপাশে এমন ঘটনা প্রতিনিয়ত ঘটছে। তাই আমাদের সকলেরই ব্যক্তিগত জীবনে সর্ম্পক রক্ষার ক্ষেত্রে অবশ্যই সর্তকতা অবলম্বন করা উচিত।”
১৩ মিনিট ৪৩ সেকেন্ডের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শামীম হাসান সরকার, পরশা ইভানা, সিয়াম নাসির প্রমূখ।
