২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শৌচাগারেই যখন অক্ষয়-ভূমির প্রেম!

শৌচাগারের মতো একটি জায়গা, প্রকৃতির ডাকে সাড়া দেওয়া ছাড়া আর কোনো সভ্য ব্যবহার যার নেই, তাকে ঘিরেই প্রেমকাহিনি! তাও আবার হিন্দি সিনেমায়! এবার সেরকম কিছুই করে দেখাবেন অক্ষয় কুমার আর ভূমি পেডনেকর। শ্রী নারায়ন সিং-এর সিনেমা ‘টয়লেট-এক প্রেম কথা’তে দেখা যাবে তাদের।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2017, 08:25 PM

Updated : 11 Apr 2022, 10:44 PM

সিনেমায় অক্ষয়ের চরিত্র এক পে অ্যান্ড ইউজ টয়লেট মালিকের। আর ভূমি অভিনয় করছেন বস্তিবাসী   এক তরুণীর ভূমিকায়, ওই টয়লেট ব্যবহারের সূত্র ধরে যার প্রেমে পড়ে অক্ষয়। এই সিনেমার মাধ্যমে নরেন্দ্র মোদীর ‘স্বচ্ছ ভারত অভিযান’-এর বড় ধরণের প্রচারও চালানো হবে বলেই শোনা যাচ্ছে।

‘টয়লেট-এক প্রেম কথা’ ছাড়াও চলতি বছরে আরও তিনটি সিনেমা নিয়ে আসছেন অক্ষয়। ২০১৬ তেও তার অভিনীত প্রতিটি সিনেমাই ছিল ব্যবসাসফল। বলিউডের তিন খান-এর পাশাপাশি তাই অক্ষয়ও এখন প্রযোজকদের অন্যতম আস্থার নাম।

নিজেকে কি তাহলে এখন মহানায়ক হিসেবে দেখেন আক্কি?

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন প্রশ্নের মুখোমুখি হয়ে অক্ষয়ের বিনীত জবাব, “আমি এখনও চেষ্টা করছি নায়ক হওয়ার; মহানায়ক নয়। ইন্ডাস্ট্রিতে অনেক মহানায়ক রয়েছেন, আমি এখনও চেষ্টা করছি অভিনয়টা ঠিকঠাক করতে। আমি কেবল আমার কাজটাই করে যাচ্ছি।”

চলতি বছরের জুনে মুক্তি পাবে ‘টয়লেট: এক প্রেম কথা’