২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে বিদ্যা বালন

দরজায় কড়া নাড়ছে নতুন বছর। বলিউডের তারকারাও ব্যস্ত নানান ধরনের পার্টি নিয়ে। কিন্তু বছরের শেষ দিনটা উপভোগ করতে পারছেন না বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালন। আজ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2016, 07:51 PM

Updated : 12 Apr 2022, 03:37 AM

জানা যায়, কিডনিতে পাথর হওয়ার আশংকায় হিন্দুজা হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যা। স্বামী সিদ্ধার্থ রয় কাপুরের সঙ্গে নতুন বছর উদযাপনের জন্য দেশের বাইরে যাওয়ার কথা ছিল তাঁর।

এ তারকার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, “বিদ্যা এবং সিদ্ধার্থ বিমানে করে আবু ধাবিতে পৌঁছেও গিয়েছিলেন। ঠিক ওই মুহূর্তেই বিদ্যার পিঠে ব্যথা অনুভুত হয়। ব্যথার পরিমাণ এতই বেশি ছিল যে তারা বিমান

থেকে নেমে যেতে বাধ্য হন এবং বিদ্যাকে সাথে সাথেই স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। এরপর পরের বিমানেই মুম্বাইয়ে ফেরত আসেন তারা। বর্তমানে বিদ্যা হিন্দুজা হাসপাতালে ভর্তি আছেন। নতুন বছর উদযাপনের পরিকল্পনাও বাতিল করা হয়েছে।”

বিদ্যার হাসপাতালে থাকার ব্যাপারটি নিশ্চিত করেছেন তার মুখপাত্র, “বিদ্যা হিন্দুজা হাসপাতালে ভর্তি আছেন, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।”