যৌন আবেদনের প্রতীক হতে সমস্যা নেই প্রিয়াঙ্কার!
অনেক সময়েই অভিযোগ ওঠে, নায়িকাদের নাকি ‘যৌন আবেদনের প্রতীক’ হিসেবে পর্দায় উপস্থাপন করা হয়। এ নিয়ে অনেকেই নারাজ হলেও প্রিয়াঙ্কা চোপড়ার কিন্তু এতেকোনোই সমস্যা নেই। তিনি বলেছেন, কাজের জন্য এরকম হতেই পারে।
এন্টারটেইনমেন্ট উইকলিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা বলেন, “যৌন আবেদন-এর বস্তু হওয়া আমার কাজের অংশ। যদিও আমি এরকমপ্রস্তাব পাইনা, তবে যেহেতু আমি অভিনেত্রী তাই, এটাই আমার কাজের ধরন।”
যদিও প্রিয়াঙ্কা মনে করেন যৌন আবেদনের বস্তু হওয়া কারও লক্ষ্য হওয়া উচিত নয়, “তবে আমি মনে করি না যৌন আবেদনের বস্তু হওয়া কারো লক্ষ্য হতে পারে। অবশ্যই আমি আবেদনময়ী হতে চাই, কিন্তু এটাই আমার প্রতীক হতে পারে না।
এবারের ‘বেওয়াচ’ সিরিজের সিনেমাতে অনেক বেশি যৌন আবেদনময়ী হিসেবে দেখা যাবে প্রিয়াঙ্কাকে।
