বিয়ে করলেন ঝুমুর
গাঁটছড়া বাধঁলেন উপস্থাপিকা ও অভিনেত্রী নাফিসা কামাল ঝুমুর। র্দীঘদিন চুটিয়ে প্রেম শেষে অবশেষে সৈদয় আসিফের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এই ভিট তারকা।
বিয়ের পিড়িতে করেই বসা হয়ে গেলো কি? এমন প্রশ্ন শুনেই হেসে খুন ঝমুর।
‘হঠাৎ করে তো বিয়ে করিনি। এংগেজমেন্ট করেছি ছয় মাস আগেই।”
বিয়ের আগের জীবন ও এখনকার জীবনের মধ্যে পার্থক্য কেমন জানতে চাইলে হেসে গ্লিটজকে ঝুমুর বলেন, “নতুন জীবনের সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে আগে আমার জীবনে যা ছিলো তার সবকিছুই এখন ডবল হয়ে গিয়েছে। আগে আমার বাবা-মা একজনই ছিলেন। এখন তারা দুইজন হয়ে গিয়েছে।”
তিনি আরো বলেন,“আজ আমার বিয়ের দ্বিতীয় দিন। দায়িত্ববোধের জায়গাটা এখনও কিছুই বুঝতে পারছি না। তবে কিছুটা তো তৈরি হয়েছেই।”
তবে আগের মত নাকি মডেলিং, উপস্থাপন ও অভিনয়ের কাজে নিয়মিত থাকবেন ঝুমুর।
তিনি বলেন,“আমি সম্প্রতি একটি বহুজাতিক প্রতিষ্ঠানে বতর্মানে কর্মরত রয়েছি। এজন্য আমার কাজের পরিমান মিডিয়ায় হয়ত কিছুটা কমেছে। তার মানে এই নয় যে আমর কাজ এবার বিয়ের পরে বন্ধ হয়ে যাবে। আমি আগে যেমন নিয়মিত ছিলাম বিয়ের পরেও কাজে নিয়মিত থাকবো।”
তবে বিয়ের পরে খুব নাকি শীঘ্রই মধুচন্দ্রিমায় যাওয়া হচ্ছে না এই নব দম্পতির।
তিনি বলেন, “এখনই আমাদের মধুচন্দ্রিমা হচ্ছে না। সবকিছু ঠিকঠাক আগামী বছরের ফ্রেবুয়ারী মাসে ভালোবাসা দিবসের পরে বালিতে মধুচন্দ্রিমা যাওয়া পরিকল্পনা রয়েছে।”
সামাজিক যোগাযোগের মাধ্যমে ঝুমুরের সঙ্গে পরিচয় হয় নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আসিফের। তারপর একবছর চুটিয়ে প্রেম করেন তারা। চলতি বছরের ২৯ জুলাই মাসে পারিবারিকভাবে উভয়ের বাগদান হয়। অবশেষে এরপর পারিবারিকভাবে বাগদান শেষে বৃহস্পতিবার বিকেলে পারিবারিকভাবেই গাঁটছড়া বাঁধেন এই নব দম্পতি।
