বিয়ে করলেন মার্গট রবি
বাগদানের কথা জানাননি কাউকে, বিয়েটাও করলেন চুপিসারেই। চলতি সপ্তাহের শুরুতেই অস্ট্রেলীয় অভিনেত্রী মার্গট রবি গাঁটছড়া বেঁধেছেন ব্রিটিশ নাগরিক টম অ্যাকারলির সঙ্গে।
প্রেম চলছিল ২০১৪ সাল থেকেই। একসঙ্গে ‘লাকি চ্যাপ’ নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠানও আছে তাদের। তবে বিয়ের খবরটা কাকপক্ষিও জানতো না। ইন্সটাগ্রামে হীরকখচিত বিয়ের আংটির ছবি দিয়ে সুসংবাদটি রবি জানিয়েছেন দুই দিন আগে।
ডেইলি মেইল জানাচ্ছে, টম অ্যাকারলি একজন পরিচালকও বটে। ‘ম্যাকবেথ’, ‘ব্রাদার্স গ্রিম’-এর মতো সিনেমাতে সহকারী পরিচালক হিসেবে কাজও করেছেন তিনি। রবির সঙ্গে পরিচয়ও সিনেমার সূত্রেই; ২০১৩ সালে একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে নির্মিত সিনেমার সেটে দেখা হয় তাদের।
অস্ট্রেলিয়াতে ঘরোয়াভাবেই অনুষ্ঠিত হয়েছে বিয়েটা। রবি পরেছিলেন সাদা রঙের একটি বোহেমিয়ান স্টাইলের গাউন। নবদম্পতির সংসার সুখে কাটুক- এই কামনাই করছেন হলিউডবাসীরা।
