২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড়দিনে ৪ ঘন্টার জন্য সন্তানদের কাছে পাবেন পিট

হলিউডের আলোচিত জুটি ছিলেন অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। ছয় সন্তান নিয়ে তাদের ছিলো জমজমাট এক পারিবারিক জীবনও। কিন্তু বিবাহ-বিচ্ছেদ মামলার জেরে বর্তমানে সন্তানদের থেকে বহু দূরে বাবা ব্র্যাড পিট।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2016, 07:47 PM

Updated : 12 Apr 2022, 03:32 AM

গতবারের বড়দিনেও তারা ছিলেন একসাথে। থাইল্যান্ডের ফুকেট দ্বীপে ১০ কামরার বড় বাড়িতে পরিবারের সাথেই বড়দিন পালন করেছিলেন ব্র্যাড। কিন্তু এবারের অবস্থা অন্যরকম। আদালতে চলছে বিচ্ছেদ মামলা, তাই সন্তানদের সাথে মাত্র ৪ ঘন্টার জন্য দেখা করার অনুমতি দেয়া হয়েছে এ অভিনেতাকে।

মার্কিন গণমাধ্যম ডেইলিস্টার বলছে, নভেম্বরে ‘থ্যাঙ্কস গিভিং’ এর দিনে অনেক চেষ্টা করেও সন্তানদের সাথে দেখা করতে পারেননি পিট। তাই বড়দিনে সন্তানদের সাথে দেখা করতে পারবেন কিনা তা নিয়ে বেশ শঙ্কিত ছিলেন এ তারকা। অবশেষে অনুমতি পাওয়া গেলেও মাত্র ৪ ঘন্টার জন্য সন্তানদের কাছে পাবেন শুনে বেশ মনোক্ষুন্ন হয়েছেন পিট।

এ মুহূর্তে মালিবুর সমুদ্রতীরে একটি বড় বাড়িতে রয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি ও তার ছয় সন্তান। বড়দিনে সেখানেই সন্তানদের সাথে দেখা করতে যাবেন পিট। দেখা করার আগে পিটকে যোগাড় করতে হবে পারিবারিক ও শিশু বিষয়ক সংস্থার ছাড়পত্র ও রাগ নিয়ন্ত্রন কাউন্সিলিং কমিটির সনদ।

এর ব্যক্তিগত জেট বিমানে সন্তানদের সাথে দুর্ব্যবহারে অভিযোগ উঠেছিলো পিটের বিরুদ্ধে। তবে এ অবিযোগ থেকে সম্প্রতি নিষ্কৃতি দেয়া হয়েছে তাকে।