২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানের জন্মদিনের অনুষ্ঠানে থাকবেন না আমির!

দুজনের বন্ধুত্বের ব্যাপারটি বলিউডে কারো অজানা নয়। সবসময়ই নিজেদের ব্যক্তিগত অনুষ্ঠানগুলোতে হাজির থাকেন সালমান খান এবং আমির খান। সামনেই সালমান-এর ৫১ তম জন্মদিন। তবে এবার সেই অনুষ্ঠানে থাকবেন না আমির। ওই সময়ে নিজের বিবাহবার্ষিকী এবং নতুন বছরের বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2016, 07:19 PM

Updated : 12 Apr 2022, 03:32 AM

জানা যায়, আগামী ২৭ ডিসেম্বর সালমান খান-এর ৫১তম জন্মদিনের পার্টিতে এবার থাকবেন না আমির। ওই সময়ে স্ত্রী কিরন-এর সাথে পঞ্চগিরিতে থাকবেন তিনি। ঐখানে বিবাহবার্ষিকী এবং নতুন বছরের পার্টির ব্যবস্থা করেছেন, যা প্রায় চারদিন ধরে চলবে। এ অনুষ্ঠানে আমিরের কাছের বন্ধু এবং পরিবারের সদস্যরা থাকবেন।

এই খবর জানাজানির পর অনেকে মনে করছেন, আমির-সালমান বন্ধুত্বে হয়তো খানিকটা চিড় ধরেছে। অন্যদিকে শাহরুখ-এর সাথে সালমান-এর বন্ধুত্বের গভীরতাও দিন দিন বাড়ছে, দুজন এ্যাওয়ার্ড অনুষ্ঠান উপস্থাপনাও করেছেন একত্রে।

তবে সালমান কিন্তু বলেছেন, ২৩ ডিসেম্বর আমির অভিনীত ‘দাঙ্গাল’ মুক্তি পেলে এর প্রথম দিনের প্রথম শো’তেই হাজির থাকবেনি তিনি!