২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন টুইঙ্কল

বাবা রাজেশ খান্না ও স্বামী অক্ষয় কুমার দুজনই বড় তারকা। একটি দীর্ঘ সময় অভিনয়ের সাথে যুক্তছিলেন তিনি নিজেও। বিরতির সময়টাতে অন্য প্রতিষ্ঠানের ছায়ায় প্রযোজনাতেও হাত পাকিয়েছেন তিনি।এবার নিজেরই নতুন এক প্রযোজনা প্রতিষ্ঠান খুলে বসলেন টুইঙ্কল খান্না।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2016, 05:17 PM

Updated : 12 Apr 2022, 03:31 AM

‘মিসেস ফানিবোন্স মুভিজ’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছেন টুইঙ্কল। এরই মধ্যে এ প্রতিষ্ঠান থেকে চলে এসেছে নতুন ছবির ঘোষণাও!

মুম্বাই মিরর জানায়, আর বালকি’র পরিচালনায় এ ছবিতে অভিনয় করছেন অক্ষয় কুমার, সোনম কাপুরও রাধিকা আপ্তে। এতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকেও।

সিনেমার গল্প লিখেছেন টুইঙ্কল নিজেই আর প্রযোজক হিসেবেও থাকছেন তিনি।

এ প্রসঙ্গে রসিকতা করে অক্ষয় কুমার বলেন, “টুইঙ্কল প্রযোজনায় আসছে। কিন্তু এর সবচেয়ে মজার দিকটি হলো, আমার বউ প্রযোজক আর আমি তার বেতনভুক্ত  কর্মী!”

এর আগেও বেশ কিছু সিনেমায় সহ-প্রযোজক হিসেবে কাজ করেছেন টুইঙ্কল। ‘তিস মার খান’, ‘থ্যাঙ্কইউ’, ‘পাতিওয়ালা হাউস’সহ বেশ কিছু ছবির জন্ম দিয়েছেন তিনি।

রাজেশ খান্না তনয়া টুইঙ্কল খান্নাকে সর্বশেষ অভিনয়ে দেখা গেছে ২০০১ সালে কমেডি-রোমান্স সিনেমা‘লাভ কে লিয়ে কুছ ভি কারেগা’ তে। এ মুহূর্তে লেখক হিসেবেই বেশ ব্যস্ত সময় পার করছেন এই সাবেক অভিনেত্রী।