সৈয়দ হাসান ইমামের কণ্ঠে মুক্তিযুদ্ধের কবিতা
বিজয়ের ৪৫ বছরপূর্তি উপলক্ষে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় ও ওয়ান মোর জিরো কমিউনিকেশনস্ এর আয়োজনে চলছে ‘বিজয়ের ৪৫ বছর- লাল সবুজের মহোৎসব’ শিরোনামে ১৬ দিনব্যাপি বর্ণাঢ্যমালা। ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ উৎসবের দশম দিনে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয় আবৃত্তি সন্ধ্যা ‘অগ্নিশপথ’।
মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা আবৃত্তির এ আয়োজনে কবিতা পড়েন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম কণ্ঠসৈনিক হাসান ইমাম।
অনুষ্ঠানে হাসান ইমাম ছাড়াও একক ও যৌথকন্ঠে আবৃত্তি পরিবেশন করেন শিমুল মুস্তাফা, লায়লা আফরোজ, আশরাফুল আলম, আবৃত্তি সংগঠন কণ্ঠশীলন, সরকল্পন, মুক্তবাক ও কজনা।
ধারাবাহিক এ আয়োজনের ১১তম দিনে আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে আধুনিক ও দেশাত্ববোধক গানের অনুষ্ঠান। বিকেল ৪টা থেকে শুরু হবে এ উন্মুক্ত আয়োজন।
