২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একই মঞ্চে শাহরুখ-সালমান!

একটা সময় গিয়েছে যখন দুজনের মধ্যে মুখ দেখাদেখিও হয়নি। একজনের আগমনের খবরে আরেকজন অনুষ্ঠান ছেড়েই চলে যেতেন। দিন বদলেছে, সম্পর্কের শীতলতার বরফ অনেকটাই গলে গিয়েছে। শাহরুখ খান ও সালমান খান-এর বন্ধুত্বও পেয়েছে নতুন মাত্রা। এবার জানা গেল, স্টার স্ক্রিন এ্যাওয়ার্ড অনুষ্ঠানে একসঙ্গে উপস্থাপনা করবেন দুজন!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2016, 06:27 PM

Updated : 12 Apr 2022, 03:25 AM

সূত্র জানায়, আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ওই এ্যাওয়ার্ড অনুষ্ঠানে একই মঞ্চে দেখা যাবে ‘কারান-অর্জুন’কে।

সূত্রের ভাষ্যে, “অনুষ্ঠানের মঞ্চে দুই খান-এর জন্য দারুণ কিছু মজার স্রিপ্ট আছে। শাহরুখ-সালমান জুটি তাদের কৌতুক ও আকর্ষণী শক্তি দিয়ে দর্শক মাতিয়ে রাখবেন।”

এদিকে, মঙ্গলবারই ইমতিয়াজ আলি পরিচালিত শাহরুখ খান ও আনুশকা শর্মার পরবর্তী সিনেমার মুক্তির দিন নিয়ে টুইট করেন দাবাং খান, “শাহরুখ-এর সিনেমা আসছে। আমি মুক্তির তারিখ ঠিক করেছি! তোমরা এখন টাইটেল ঠিক কর। আনুশকা ও ইমতিয়াজ আলীকে শুভকামনা।”

২০১৭ সালের ১১ আগস্ট মুক্তি দিন ধার্য করে সিনেমাটির পোস্টার বের হয়েছে।

এদিকে সালমান-এর টুইটের জবাবে আনুশকা বলেন, “এটা কী শাহরুখ? আমাদের সিনেমা মুক্তির দিন ঠিক হয়ে গিয়েছে!”

শাহরুখ টুইটে জবাব দিয়েছেন, “আরে আমিও এই ব্যাপারে জানিনা! আমরা এখনো সিনেমার নাম নিয়ে ভাবছি। কি আর করা, এই দিনেই মুক্তি দিই?”

আনুশকা সবশেষে বলেন, “ক্যালেন্ডারের পাতায় দাগ দিয়ে রাখুন সবাই, ১১ আগস্ট ২০১৭। আপনারা যা খুঁজছেন, সেটাও আপনাদের খুঁজছে।”

এদিকে শাহরুখ-এর নতুন সিনেমা ‘ডিয়ার জিন্দেগি’ এর নায়িকা আলিয়া ভাট তো তরই সইছে না, “আগস্ট তো অনেক দূর! আনুশকা, শাহরুখ। আমি এখনই দিনটা বাধিয়ে রাখছি। কিন্তু ইমতিয়াজ, সিনেমার নাম কী হবে? তর সইছে না!”