সন্তানের জন্য কেনাকাটায় ব্যস্ত ‘সাইফিনা’
সামনের মাসেই ঘরে আসছে নতুন অতিথি! এ নিয়ে স্বভাবতই বেশ উত্তেজিত সাইফ আলি খান ও কারিনা কাপুর খান দম্পতি। হবু সন্তানের জন্য মুম্বাইয়ের বিভিন্ন দোকান ঘুরে কেনাকেটা করতে দেখা গেলো এ জুটিকে।
ইন্ডিয়া টুডে জানায়, স্ত্রী ও সন্তানের পাশে থাকার জন্য ডিসেম্বরে কোনো শুটিং এর কাজ হাতে রাখেননি সাইফ। কারিনা সাথেই সব সময় দেখা যাচ্ছে এ নবাবপুত্রকে! সম্প্রতি এ দম্পতিকে মুম্বাইয়ের একটি দোকানে বাচ্চাদের প্যারামবুলেটর কিনতে দেখা গেছে। দামী ব্র্যান্ডের এ প্যারামবুলেটরটির মূল্য প্রায় ত্রিশ হাজার রূপি বলে জানিয়েছেন সাইফ।
সন্তানের জন্য ঘর সাজাতে অভিজ্ঞ ডিজাইনারদের সঙ্গেও পরামর্শ করছেন তারা। দিল্লির একজন নামকরা ডিজাইনারের সাথে কথা বলতে সেখানে গিয়েছিলেন সাইফ। তবে বেবো’র বিমানে ওঠা নিষেধ বলে সাইফকে একাই যেতে হয়েছে সেখানে।
কিছুদিন আগেই লন্ডনে গিয়েছিলেন ‘সাইফিনা’। সে সময় সন্তানের জন্য প্রায় লাখ খানেক টাকার কেনাকাটা করেছেন এ তারকা দম্পতি।
কারিনা কাপুর খানের েটুইটার অ্যাকাউন্ট হতে সংগৃহীত
সামনেই মুক্তি পাচ্ছে কারিনার নতুন ছবি ‘ভিরে দে ওয়েডিং’। সাইফকে দেখা যাবে শাহিদ কাপুর ও কাঙ্গানা রানাউতের সাথে ‘রাঙ্গুন’ ছবিতে।
