২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘যৌনআবেদনময় দৃশ্যে দেখা যাবে না আমাকে’

‘বেওয়াচ’ এর নাম শুনলেই সবার মনে পড়ে যায় লাল রঙের সাঁতার পোষাকে হলিউড সেনসেশন পামেলা অ্যান্ডারসনের কথা। সামনেই মুক্তি পাবে প্রিয়াঙ্কা চোপড়ার নতুন ‘বেওয়াচ’। পামেলার মতো সংক্ষিপ্ত সাঁতার  পোষাকে কি দেখা যাবে এ বলিউড সুন্দরীকেও?

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2016, 07:52 PM

Updated : 12 Apr 2022, 03:20 AM

ডোয়াইন জনসন ও জ্যাক এফ্রনের বিপরীতে ‘বেওয়াচ’ এর পরবর্তী পর্বে অভিনয় করেছেন  প্রিয়াঙ্কা। হলিউডের অভিষেক সিনেমা ‘বেওয়াচ’ মুক্তির দিনক্ষণ যত এগিয়ে আসছে, এ ছবিতে প্রিয়াঙ্কাকে কেমন দেখা যাবে তা নিয়ে  আগ্রহটা ততই জোরালো বাড়ছে সবার।

ডিএনএ’কে দেয়া সাক্ষাতকারে এই গুঞ্জনটি উড়িয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা নিজেই। ‘বেওয়াচ’ প্রসঙ্গে এ তারকা বলেন, “এ ছবিতে আমাকে কোনো যৌনআবেদনময় দৃশ্যে দেখা যাবে না। এখানে আমি প্রধান ভিলেনের চরিত্রে অভিনয় করছি। আমার চরিত্রটির নাম ‘ভিক্টোরিয়া’। ছবিতে আমাকে সেভাবেই দেখা যাবে।”

এর আগে ‘দোস্তানা’ সিনেমাতে সংক্ষিপ্ত সাঁতার পোষাকে দেখা গেছে পিগি চপসকে। এছাড়া টিভি সিরিজ কোয়ান্টিকো’র পর্বগুলোতেও খোলামেলা দৃশ্যে অভিনয় করেছেন তিনি।

সর্বশেষ অভিনীত ‘জয় গঙ্গাজল’ সিনেমায় একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় দেখা গেছে প্রিয়াঙ্কাকে।