‘পুত্র’ সিনেমাটি একটি অসাধারন সুযোগ: ফেরদৌস
অটিজম নিয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে নির্মীত সিনেমা ‘পুত্র’তে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস।সিনেমাটির মাধ্যমে সবার কাছে অটিজম বিষয়ক সচেতনতা তুলে ধরার একটি অসাধারণ সুযোগ পাওয়া গেছে বলেই মতামত ব্যক্ত করেন তিনি।
মঙ্গলবার বিকেলে রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হলো সাইফুল ইসলাম মাননু পরিচালিত ‘পুত্র’ সিনেমার উদ্বোধনী প্রদর্শনী।
সেখানেই গ্লিটজ-এর সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন তিনি।
ফেরদৌস বলেন, “এই সিনেমার কাহিনির সঙ্গে আমরা সবাই পরিচিত। আমাদের পরিচিত কারো না কারো এমন ধরনের সম্যস্যা রয়েছে। এতোদিন আমরা এই ধরনের সম্যসাগুলোকে লুকিয়ে রাখতাম।”
তিনি আরও বলেন, “তারা অসুস্থ কিন্তু নয়, তারা স্পেশাল চাইল্ড। কারণ তারা কোন না কোন দিক থেকে স্পেশাল। তাদের মধ্যেও প্রতিভা থাকে। আমরা যেনো ওদের অবহেলা না করি। এইসব দিকগুলোর সব বিষয় মিলিয়ে যখন আমার কাছে সিনেমার প্রস্তাব আসলো তখন বিষয়টি আমার কাছে খুবই ভালো মনে হলো। আমি এক বাক্য রাজি হয়ে গেলাম।”
‘পুত্র’ সিনেমায় নাকি তার সকল ভক্তদের জন্য নাকি একটি বার্তাও রয়েছে। গ্লিটজের কাছে এমনটাই দাবি করলেন ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত এই নায়ক।
অন্যদিকে সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় গায়িকা মেহরীন মাহমুদ। সিনেমায় প্লেব্যাক করার পাশাপাশি নাকি তাকে এই সিনেমায় অভিনয় করতেও দেখা যাবে। তাহলে কি তাকে পর্দায় রকস্টার অবতারে পাওয়া যাচ্ছে?
সিনেমায় বিশেষ শিশুর কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন ফাহিম মুত্তাসির। সিনেমার এই চরিত্রের অভিনয়ের প্রস্তুতির সময়টায় নাকি খুবই কষ্ট করতে হয়েছে। সেই গল্পটাই গ্লিটজের সঙ্গে ভাগ করে নিলেন এই খুদে অভিনেতা।
‘পুত্র’ সিনেমায় বিশেষ শিশুদের স্কুলের শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো অভিনয় করেছেন শেঁওতি, আজিজুল হাকিম, ডলি জহুর, শর্মীমালা, শিমুল প্রমুখ।
ইমপ্রেস টেলিফিল্মের সার্বিক তত্ত্বাবধানে সিনেমাটি তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর প্রযোজনা করেছে।
