‘শিভায়ে’ এর দৃশ্য ফাঁস !
কামাল আর খান এবং বিতর্ক যেন প্রতিশব্দ। হরহামেশাই উদ্ভট কাণ্ডকারখানা করে সমালোচনার শিকার হন এ ভারতীয় চলচ্চিত্র সমালোচক। তবে এবার খুব ভালমতোই ফেঁসেছেন তিনি। ‘শিভায়ে’ সিনেমার দৃশ্য ফাঁস করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে ছবিটির প্রযোজক।
দুবাইতে বসে ‘শিভায়ে’ দেখছিলেন কামাল (কে আর কে)। সেখানেই সিনেমার উদ্বোধনী দৃশ্য মোবাইলে ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। ভিডিওর সাথে এক টুইটে বলেন, “আরেকটি ফ্লপ সিনেমা ‘রক অন-টৃ’ এর ট্রেইলারের সাথে ‘শিভায়ে’ মুক্তি পেল। দেখুন এই সিনেমার প্রথম দৃশ্য।” যদিও এটি ছড়িয়ে পড়ার সাথে সাথেই সরিয়ে ফেলেছিলেন কে আর কে, কিন্তু বেপারটি ততক্ষণে পৌঁছে গিয়েছে `শিভায়ে' টিমের কানে ।
দুবাইতে যে থিয়েটারে বসে এ কাজটি করেছেন কে আর কে, সেই ভক্স সিনেমার পক্ষ থেকেও নিন্দা জানানো হয়েছে এ ঘটনার। রিলায়েন্স এন্টারটেইনমেন্ট নিজেদের টুইটে কামালের ভিডিও শেয়ার করে তাকে কটাক্ষ করে। যদিও কামাল নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, তিনি শুধু ছবি তুলেছেন। ভিডিও করেননি!
`শিভায়ে' এর সাথে কামালের দ্বন্দ্বটা বেশ পুরনো। কয়েক মাস আগে ‘অ্যায় দিল হায় মুশকিল’ এর প্রশংসা করে এবং ‘শিভায়ে’কে কটাক্ষ করেএকটি টুইট করেছিলেন তিনি। এতে চটে গিয়ে আজায় বলেছিলেন, ‘শিভায়ে’র দুর্নাম করতে কামালকে ২৫ কোটি রুপি ঘুষ দিয়েছেন কারান জোহার! এ নিয়ে আজায়-কারানের মাঝেও কম জল ঘোলা হয়নি। তবে বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছেন কামাল আর খান।
