প্রেমিকার মৃত্যুর জন্য জিম ক্যারিই দায়ি?
জিম ক্যারির সাবেক প্রেমিকা ক্যাথরিওনা হোয়াইট-এর মা অভিযোগ করেছেন তার মেয়ের মৃত্যুর জন্য দায়ী এই মার্কিন অভিনেতাই। এব্যাপারে লস অ্যাঞ্জেলস আদালতে একটি মামলা দায়ের করেছেন তিনি।
জিম ক্যারির সাবেক প্রেমিকা মেকআপ আর্টিস্ট ক্যাথরিওনাকে ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলসের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশের প্রতিবেদনে বলা হয়েছিল, তিনি আত্মহত্যা করেছিলেন।
এরপর প্রকাশিত হয়েছিল ক্যাথরিনার সুইসাইড নোটও। তাতে লেখা ছিল, যথেষ্ঠ সময় দিতে না পারার জন্য জিমের কাছে ক্ষমা চেয়েছেন ক্যাথরিনা। এবার এই বিষয়ে মুখ খুললেন তার মা ব্রিজিড সুইটম্যান। তিনি অভিযোগ করেছেন, জিম ক্যারির কাছ থেকে তার মেয়ে তিনটি যৌনবাহিত রোগে আক্রান্ত হয়েছিল।
টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। ব্রিজিটের দাবি, রোগ সারাতে জিম ক্যারির দেওয়া অবৈধ নেশার ওষুধেই ক্যাথরিওনার মৃত্যু ঘটেছে।
তিনি বলেন, “আমার মেয়ের সাথে জিম যা করেছে সেজন্য তার লজ্জিত হওয়া উচিত। ক্যাট-এর স্বামীর ব্যাপারে খারাপ কথা বলার জন্যও তার লজ্জাবোধ করা উচিত, সে ভেবেছিল এসব ব্যাপারে তাকে কেউ দোষারোপ করবেনা।”
জিম ক্যারির আসল রূপটা সবাইকে জানাতে চান বলেই দাবি করেছেন ব্রিজিট।
তিনি আরও বলেন, “পরিবার হিসাবে আমরা চাই পুরো পৃথিবী জানুক জিম আসলে কেমন। সে আমার মেয়েকে যৌনবাহিত রোগে আক্রান্ত করেও দায় স্বীকার করেনি। তাকে আজেবাজে কথা বলেছে, নিজের দামি আইনজীবী দিয়ে আমাদের চুপ রাখার চেষ্টা করেছে। তাকে অবৈধ ওষুধও দিয়েছে!”
সুইটম্যান আর জানান, জিম জানতেন তার এসব রোগ আছে। ২০১৩ সালে ‘হোসে লোপেজ’ ছদ্মনামে এক হাসপাতালে পরীক্ষা করতে গিয়ে এই রোগ ধরা পরে তার।
এর আগে একই ধরণের অভিযোগ এনে চলতি বছরে জিম ক্যারির বিরুদ্ধে মামলা করেন ক্যাথরিওনার সাবেক স্বামী মার্ক বার্টন।
