২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাজল-কারানের বন্ধুত্বে ফাটল!

সেই ‘দিলওয়ালে দুলহানিয় লে যায়েঙ্গে’ তেকেই শুরু- নির্মাতা কারান জোহারের সঙ্গে অভিনেত্রী কাজলের গাঢ় বন্ধুত্বের কথা কারও অজানা  নয়। তবে এবার নাকি সেই সম্পর্কে ধরেছে ফাটল; অন্তত েএমনটাই দাবি করেছেন কাজলের স্বামী আজায় দেভগান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2016, 04:26 PM

Updated : 12 Apr 2022, 03:02 AM

স্বামী আগে, না বন্ধু? ‘শিভায়ে’ আর ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমা দুটি নিয়ে শ্যাম রাখবেন, না কুল সামলাবেন এই দ্বন্দ্বেই এখন পড়ার কথা কাজলের। কারণ, ২৮ অক্টোবর একইসঙ্গে মুক্তি পাচ্ছে স্বামী আজায় দেভগানের ‘শিভায়ে’ আর প্রিয় বন্ধু কারান জোহারের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। 

দুই সিনেমার প্রতিযোগিতায় লড়াইয়ের পাশাপাশি এবারে যোগ হয়েছে পাকিস্তানি শিল্পীদের প্রসঙ্গটিও। সম্প্রতি পাকিস্তানি তারকাদের সাথে কাজ করবেন না বলে ঘোষণা দিয়েছেন আজায়। স্বামীর এই সিদ্ধান্তে ‘দারুন গর্বিত’ বলেও জানিয়েছেন কাজল।

অন্যদিকে কারানের সিনেমাতে আছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। এর আগে কারান জোহারের বিরুদ্ধে টাকার বিনিময়ে ‘শিভায়ে’ ছবির নেতিবাচক প্রচারণার অভিযোগ দিয়েছিলেন আজায়। চলচ্চিত্র সমালোচক কামাল আর খান (কেকেআর) এর সাথে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ প্রযোজকের ফোন রেকর্ডও ইন্টারনেটে ছড়িয়ে দেয় আজায়।

সব মিলিয়ে নির্মাতা কারান জোহার ও আজায় দেবগনের সম্পর্কটা ভালো যাচ্ছেনা বেশ কিছুদিন ধরেই। ইন্ডিয়া টুডে জানায়,  প্রেস ট্রাস্টকে দেয়া এক সাক্ষাৎকারে আজায় বলেন, “আমি কারানের বন্ধু না। এমনকি কাজলের সাথেও তার সম্পর্ক আগের মতো নেই। কারানের আচরণে কাজল অনেক কষ্ট পেয়েছে।”

এর আগে কাজল কারান পরিচালিত  ‘কাভি আলবিদা না কেহনা’  সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তখনই গুঞ্জন উঠেছিল কারানের সাথে বন্ধুত্বটা হয়ত ভেঙ্গেই গিয়েছে কাজলের। কিন্তু পরবর্তীতে কারানের সাথে ‘মাই নেম ইজ খান’ সিনেমা করেছেন। বিশেষ অতিথি শিল্পী হিসাবে ‘কাল হো না হো’, ‘স্টুডেন্ট অফ দা ইয়ার’ মুভিতেও দেখা গেছে তাকে।

২৪ অক্টোবর দিওয়ালিতে মুক্তি পাচ্ছে কারাণ জোহারের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ও আজায় দেবগনের ‘শিভায়ে’ ছবিটি। নানা তর্ক-বিতর্কের পরও ছবি মুক্তির তারিখ পরিবর্তন করেননি কারান-আজায় কেউই। এখন দেখার অপেক্ষা বক্স অফিসে কোন ছবিটি ব্যবসাসফল হয়।