২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্তানদের সঙ্গে ‘সুন্দর’ সময় কাটালেন পিট

বিচ্ছেদের পর থেকেই একর পর এক দুঃসংবাদ এর মধ্য দিয়েই সময় পার করছেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট। সঙ্গীনী অ্যঞ্জেলিনা জোলির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের অবসান, সন্তানদের কাছে না পাওয়া- সব মিলিয়ে বেশ সংকটময় একটি সময়ই পার করছেন ‘মিস্টার অ্যান্ড মিসেসম স্মিথ’ খ্যাত এ তারকা। তবে এ দুঃসময়ের মাঝেও যেন এক পসলা সুখের পরশ এনে দিলো সন্তানদের সঙ্গে বাবা ব্র্যাড-এর কাটানো কিছু সুন্দর মুহূর্ত!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2016, 06:07 PM

Updated : 12 Apr 2022, 03:01 AM

পিপলিস মাগ্যাজিন জানায়, ১৯ সেপ্টেম্বর জোলির করা বিচ্ছেদের আবেদনের ভিত্তিতে আলাদা হয়ে যান এ তারকা জুটি। তারপর থেকে আর সন্তানদের কাছে পাননি পিট। সম্প্রতি আদালতের সম্মতিতে সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ পেলেন তিনি। এসময় একজন দক্ষ মনোরোগ বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন সেখানে।

সন্তানদের সঙ্গে খুব সুন্দর কিছু মহূর্ত কাটিয়েছেন বলে পিপল’স ম্যাগাজিনকে জানান এ তারকা। সন্তানদের মা অ্যঞ্জেলিনা জোলির অনুরোধে একজন মনোরোগ বিশেষজ্ঞের উপস্থিতিতে সন্তানদের সান্নিধ্যে আসেন তিনি। এর আগে পিটের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় সন্তানদের উপর শারীরিক নির্যাতনের অভিযোগ এসেছিলো। এ কারণেই বাড়তি সতর্কতা হিসেবে শিশু ও মনোরোগ বিশেষজ্ঞকে রাথা হয়েছে। তবে এতে কোনো আপত্তি করেননি পিট।

মার্কিন সংবাদমাধ্যম টিএমজি জানায়, আদালতের নির্দেশ অনুযায়ী আরও তিন সপ্তাহ সন্তানদেরকে তাদের মায়ের জিম্মাতেই রাখা হবে। এরপর এ জুটির ছয় সন্তানকে বাবা-মায়ের যৌথ তত্ত্বাবধানে রাথা হবে কি না- সে সিদ্ধান্ত চূড়ান্ত করবে আদালত।

পিট-জোলির ছয় সন্তানের মধ্যে সবার বড় ১৫ বছর বয়সি ম্যাডক্স। কম্বোডিয়া থেকে যাকে দত্তক নিয়েছিলেন জোলি। দ্বিতীয় সন্তান জাহারা (১১), তাকে ইথিওপিয়া থেকে দত্তক নেওয়া হয়। তৃতীয় সন্তান শিলোহ, পিটের ঔরসে জোলির প্রথম গর্ভজাত সন্তান সে। চতুর্থ প্যাক্স (১২), যাকে ভিয়েতনাম থেকে দত্তক নেয়া হয়। বাকিরা হলো জোলির গর্ভে জন্ম নেয়া এ জুটির যমজ ছেলে-মেয়ে নক্স ও ভিভিয়েন (৮)