২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্রিম করদাতাদের তালিকায় শীর্ষে সালমান

চলতি বছরে প্রায় ১৬ কোটি রুপি কর দিয়ে অগ্রিম করদাতাদের মধ্যে শীর্ষে উঠে এসেছেন সালমান খান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2016, 05:09 PM

Updated : 12 Apr 2022, 03:01 AM

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, গতবারের শীর্ষ অগ্রিম করদাতা আকশায় কুমারকে হটিয়ে এবারে এথম স্থানটি দখল করে নিলেন ‘সুলতান’ খ্যাত এ তারকা।

তারকাদের বিরুদ্ধে প্রায়শই কর ফাঁকি দেয়ার অভিযোগ পাওয়া যায়। কেউ কেউ আবার কর ফাঁকি না দিলেও বেশ বিলম্ব করেন কর দিতে। কিন্তু বলিউড তারকারা বোধহয় এ ব্যাপারে বেশ সচেতন। অগ্রিম করদাতাদের নিয়ে করা একটি সমীক্ষায় উঠে এসেছে সেই তথ্যই।

এ তালিকায় যৌথভাবে দ্বিতীয় অবস্থানে আছেন গতবারের শীর্ষ করদাতা আকশায় কুমার ও হৃত্বিক রোশান। দু’জনের দেয়া করের পরিমাণ ১১ কোটি রুপি। গত বছর আকশাইয়ের এ অঙ্কটা ছিলো আরও বড়; প্রায় ১৮ কোটি রুপি। তৃতীয় অগ্রিম করদাতা হলেন রানবির কাপুর। তার পরিশোধিত করের পরিমাণ ৭ কোটি ৮ লাখ রুপি। গত বছর এ তারকার দেয়া করের পরিমাণ ছিলো ৪ কোটি রুপি।

প্রায় ৬ কোটি রুপি কর পরিশোধ করে এ তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছেন ‘কিস কিস সে প্যায়ার কারু’ খ্যাত কৌতুক অভিনেতা কপিল শর্মা। পঞ্চম অগ্রিম করদাতা হলেন আমির খান। তার দেয়া করের পরিমাণ ৩ কোটি ৭ লাখ রুপি। গত বছর প্রায় ৪ কোটি ৫ লাখ রুপি কর দিয়েছিলেন এ তারকা।