২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যানেলে চ্যানেলে ঈদ আয়োজন (পর্ব-২)

ঈদ উপলক্ষে বাংলাভিশন ছয় পর্বের ৩টি ধারাবাহিক নাটক, ৬টি বিরতিহীন নাটকসহ মোট ১২ টি এক খন্ডের নাটক ও ৫টি বিশেষ টেলিফিল্ম নিয়ে তাদের অনুষ্ঠানমালা সাজিয়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2016, 01:52 PM

Updated : 11 Oct 2022, 08:42 PM

বরাবরের মতো এবারও ঈদ-উল-আযহা উপলক্ষে সরকারি ও বেসরকারি চ্যানেলগুলোতে থাকছে ঈদের বিশেষ আয়োজন। সাতদিন ব্যাপি এ ঈদ আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে চ্যানেলগুলোতে দেখানো হবে অনেক নাটক ও টেলিফিল্ম।

বাংলাভিশন

ঈদের দিন থেকে ৬ষ্ঠ দিন পযন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক ‘অ্যাভারেজ আসলাম এর বিবাহ বিভ্রাট’। সাগর জাহানের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, জেনি, সুজানা, সাজু খাদেম প্রমুখ।

ঈদের ছয় দিন রাত ৯টা ৪০ মিনিটে প্রচারিত হবে আরেক ধারাবাহিক নাটক ‘ওয়াও সুপারহিট’। মাসুদ সেজানের পরিচালনায় রোমান্টিক কমেডি ধাঁচের এ নাটকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ভাবনা, মিশু সাব্বির প্রমুখ।

ঈদের ছয়দিন রাত ১১টা ১০ মিনিটে প্রচারিত হবে ছয় পর্বের ধারাবাহিক ‘শিক্ষিত বউ’। বিয়ে গাগলা এক বুড়োর ভীমরতির গল্প নিয়ে রচিত এ নাটকে সালাউদ্দিন লাভলুর পরিচালনায় অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, শখ, নিলয়, শশী প্রমুখ।

ঈদের ছয় দিন প্রতিদিন দুপুর ২টা ১০ মিনিটে প্রচারিত হবে একটি করে টেলিফিল্ম। ঈদের দিনের টেলিফিল্ম ‘নদী চাইলে সাগর দিবো’। মোহন খানের পরিচালনায় এত অভিনয় করেছেন অহনা, ইমন, পিয়া আমান প্রমুখ।

Image
এটিএন বাংলায় দেখানো হবে ‘মজনু জুলিয়েট’

এটিএন বাংলায় দেখানো হবে ‘মজনু জুলিয়েট’

২য় দিনের টেলিফিল্ম এস এ হক অলিকের ‘ফিরে যাওয়া হলো না’। এতে অভিনয় করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা, হৃদয় খান প্রমুখ।

ঈদের ৩য় দিনের টেলিফিল্ম সুমন আনোয়ারের ‘ফিরে যাওয়া হলো না’। এতে অভিনয় করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা, হৃদয় খান প্রমুখ।

৪র্থ দিনে প্রচারিত হবে ‘স্বপ্ন কুহক’। সুমন আনোয়ারের পরিচালনায় এতে অভিনয়ে থাকছেন মামুনুর রশিদ, আরফান নিশো, মৌসুমী হামিদ প্রমুখ।

৫ম দিনের টেলিফিল্ম ‘মধ্য বিরতি’। অঞ্জন আইচের পরিচালনায় এতে অভিনয় করেছেন ইমন, অপর্ণা প্রমুখ।

৬ষ্ঠ দিনের টেলিফিল্ম ‘গহীন সুন্দরী’। মাহমুদ দিদারের পরিচালনায় এতে থাকছেন তিশা, রওনক হাসান প্রমুখ।

ঈদের ছয় দিন প্রতিদিন রাত ৮টায় প্রচারিত হবে একটি করে বিরতিহীন নাটক। ঈদের দিনের বিরতিহীন নাটক ‘অনাহূত’। ফাহমিদা ইরফানের পরিচালনায় এতে অভিনয়ে রয়েছেন ইমন, সোহানা সাবা প্রমুখ।

ঈদের ২য় দিনের বিরতিহীন নাটক ‘হেইট ইউ’। মাবরুর রশিদ বান্নাহ এর পরিচালনায় এতে অভিনয়ে রয়েছেন মেহজাবিন, জন কবির প্রমুখ।

Image
বৈশাখী টেলিভিশনে দেখানো হবে ‘আতঙ্কিত মুন্না’

বৈশাখী টেলিভিশনে দেখানো হবে ‘আতঙ্কিত মুন্না’

৩য় দিনের বিরতিহীন নাটক ‘সুরের আলো’। বৃন্দাবন দাসের রচনা ও সকাল আহমেদের পরিচালনায় এতে অভিনয়ে রয়েছেন আনিসুর রহমান মিলন, অর্ষা, কুসুম শিকদার প্রমুখ।

৪র্থ দিনের বিরতিহীন নাটক ‘প্রেমিকা’। জাকারিয়া সৌখিন রচনা ও পিকলু চৌধুরীর এর পরিচালনায় এতে অভিনয়ে রয়েছেন রিয়াজ, পিয়া বিপাশা প্রমুখ।

৫ম দিনের বিরতিহীন নাটক ‘দিলিপ কুমার-বৈজয়ন্তিমালা’। আবু হায়াত মাহমুদের পরিচালনায় এতে অভিনয়ে রয়েছেন রওনক হাসান, প্রভা প্রমুখ।

৬ষ্ঠ দিনের বিরতিহীন নাটক ‘বাবলু ভাইয়া’। মারুফ মিঠুর পরিচালনায় এতে অভিনয়ে রয়েছেন জাহিদ হাসান, সারিকা প্রমুখ।

ঈদ আয়োজনে প্রতিদিন রাত ১১টা ৫৫ মিনিটে প্রচারিত হবে একটি করে এক খন্ডের নাটক। ঈদের দিনের নাটক ‘হৃদয় রহস্য’। জাহিদ হাসানের পরিচালনায় এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, সারিকা প্রমুখ।

২য় দিনের নাটক ‘শূণ্য শহর’। গৌতম কৈরী এর পরিচালনায় এতে অভিনয়ে রয়েছেন অপূর্ব, রিচি সোলায়মান প্রমুখ।

৩য় দিনের নাটক ‘ভাল থেকো’। সারাহ বেগম কবরী এর পরিচালনায় এতে অভিনয়ে রয়েছেন রিয়াজ, সুমাইয়া শিমু প্রমুখ।

ঈদের ৪র্থ দিনের নাটক ‘মিস ইউ বাবা’। সাইদুর রহমান রুবেলের পরিচালনায় এতে অভিনয়ে রয়েছেন মেহজাবিন, আজিজুল হাকিম প্রমুখ।

৫ম দিনের নাটক ‘আতা তোতা পেরেশান’। শামীম জামানের পরিচালনায় এতে অভিনয়ে রয়েছেন জাহিদ হাসান, কুসুম শিকদার প্রমুখ।

৬ষ্ঠ দিনের নাটক ‘বাবর আলীর হেলিকপ্টার’। এম আর মিজানের পরিচালনায় এতে অভিনয়ে রয়েছেন শামীমা নাজনীন, নোভা প্রমুখ।

বৈশাখী টেলিভিশন

ঈদ উপলক্ষে ছয় দিনের বিশেষ অুনষ্ঠানমালা সাজিয়েছে বৈশাখী টেলিভিশন। ছয় দিনে ৭টি একক নাটক ও ৪টি ছয় পর্বের ধারাবাহিক নাটক প্রচারিত হবে বৈশাখীর পর্দায়। এছাড়া ঈদের বিশেষ আকর্ষণ হিসেবে স্বল্প বিরতির ৫টি একক নাটক দেখা যাবে ঈদের ৫ম দিন পর‌্যন্ত।

ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘প্রবাসী পাত্র ও একটি চাঁদ মুখ’। এল আর সোহেলের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশারফ করিম, শখ, প্রাণ রায় প্রমুখ। প্রচারিত হবে প্রতিদিন দুপুর ২টা ৩০ মিনিটে।

দ্বিতীয় ধারাবাহিক ‘উড়ো কথা’। ইরানী বিশ্বাসের পরিচালনায় এতে অভিনয় করছেন প্রাণ রায়, অহনা, মামুনুর রশীদ প্রমুখ। প্রচারিত হবে প্রতিদিন সন্ধ্যা ৪টা ১০ মিনিটে।

Image
বাংলাভিশনে দেখানো হবে নাটক- আতা তোতা পেরেশোন

বাংলাভিশনে দেখানো হবে নাটক- আতা তোতা পেরেশোন

তৃতীয় ধারাবাহিক নাটক ‘ঘর জামাই’। মারুফ মিঠুর পরিচালনায় এতে অভিনয় করছেন এটিএম শামসুজ্জামান, মীর সাব্বির নীলা প্রমুখ। প্রচারিত হবে প্রতিদিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে।

চতুর্থ ধারাবাহিক ‘বউ গিরি’। তুহিন হোসেনের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশারফ করিম, শখ, প্রাণ রায় প্রমুখ। প্রচারিত হবে প্রতিদিন সন্ধ্যা ৮টা ৪০ মিনিটে।

বৈশাখী টিভিতে ঈদের ছয় দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে একটি করে একক নাটক। ঈদের দিন প্রচারিত হবে একক নাটক ‘হার নাকি জিৎ’। মাবরুর রশিদ বান্নাহ এর পরিচালনায় এতে অভিনয় করছেন ইরফান সাজ্জাদ, মিশু সাব্বির, ঈশানা প্রমুখ।

ঈদের ২য় দিনের নাটক ‘জিম এন্ড জিমি’। মোন্তাসির বিপনের পরিচালনায় এতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, তিশা প্রমুখ।

৩য় দিনের নাটক ‘আতংকিত মুন্না’। নিলয় মাসুদের পরিচালনায় এতে অভিনয় করেছেন রওনক হাসান, স্পর্শিয়া প্রমুখ।

৪র্থ দিনের নাটক ‘রাজকুমারী’। জামাল উদ্দিন জামিলের পরিচালনায় এতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নাঈম প্রমুখ।

ঈদের ৫ম দিনের নাটক ‘গল্পের পেছনের গল্প’। পরনো ঢাকার এক প্রেমিক যগলের ভালবাসার গল্প নিয়ে এহসান এলাহী বাপ্পির রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, মৌসুমি হামিদ প্রমুখ।

৬ষ্ঠ দিনে প্রচারিত হবে দু’টি নাটক। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে টি আর আরিফের ‘ভালোলাগা ভালোবাসা নয়’ ও রাত ৮টা ৪০ মিনিটে অঞ্জন আইচের পরিচালনায় ‘রাশেদ সাহেব ও একটি কালো বাক্স’।

বৈশাখী টিভির ঈদ আয়োজনের বিশেষ আকর্ষণ স্বল্প বিরতির ৫টি নাটক। ঈদের পাঁচ দিন রাত ১০টা ৩৫ মিনিটে প্রচারিত হবে এ নাটকগুলো।

প্রথম দিনের নাটক এস এ হক অলিকের ‘জোড়াতালি প্রেম’, অভিনয়ে রয়েছেন মীর সাব্বির, শর্মিলী আহমেদ প্রমুখ।

২য় দিনের নাটক সালাউদ্দিন লাভলুর পরিচালনায় ‘প্রেম নিজ দায়িত্বে করুন’।

৩য় দিনের নাটক সাগর জাহানের ‘আমি পি এস সালমান বলছি’। এত অভিনয় করেছেন ইরেশ জাকের, তিশা প্রমুখ।

৪র্থ দিনের নাটক মোস্তফা কামাল রাজের ‘প্রম্পটার’।

৫ম দিনের নাটক হাসান মোরশেদের ‘গাইড অব হিউম্যানিটি’। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম।

এটিএন বাংলা

এটিএন বাংলার ঈদ আয়োজন শুরু হবে ঈদের একদিন আগে থেকেই। ঈদের ষষ্ঠ দিন পযন্ত চলবে এ আয়োজন। বেশ কিছু এক খন্ডের নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক দেখা যাবে এটিএন এর পর্দায়।

ঈদের আগেন দিন রাত ৭টা ৪৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘অত:পর ভালোবাসা’। অনিক মাহমুদের পরিচালনায় এতে অভিনয় করছেন হিল্লোল, দীপা খন্দকার প্রমুখ। রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত আরেকটি এক খন্ডের নাটক ‘বিয়ে ও একটি রাত’। সকাল আহমেদের পরিচালনায় এতে অভিনয় করছেন চিত্রনায়ক রিয়াজ, প্রভা প্রমুখ।

ঈদের দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে থাকছে ছয় পর্বের ধারাবাহিক নাটক ‘রোদ বৃষ্টি এবং আমি’ এর প্রথম পর্ব। মোহন খানের পরিচালনায় এক রয়েছেন জয়, শেরিফ, নাদিয়া প্রমুখ। ঈদের দিন থেকে ৬ষ্ঠ দিন পযন্ত এটি প্রচারিত হবে একই সময়ে।

Image
বাংলাভিশনে দেখানো হবে টেলিফিল্ম- ফিরে যাওয়া হলো না

বাংলাভিশনে দেখানো হবে টেলিফিল্ম- ফিরে যাওয়া হলো না

ঈদের রাত ৮টা ১৫ মিনিটে প্রচারিত হবে আরেক ছয় পর্বের ধারাবাহিক ‘মিতব্যয়ী মতিন’ এর প্রথম পর্ব। তাইফুর রহমান আশিকের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, প্রভা, সাবরিঅ নূল, সজল প্রমুখ। ঈদের ৬ষ্ঠ দিন পযন্ত এটি প্রচারিত হবে একই সময়ে।

রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে হানিফ সংকেতের পরিচালনায় ঈদের বিশেষ নাটক।

ঈদের ২য় দিন রাত ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হবে গ্রাম বাংলার কৌতুক নিয়ে নির্মিত ছয় পর্বের খন্ড নাটক ‘চুটকি ভান্ডার’ এর প্রথম পর্ব। শামিম জামানের পরিচালনায় এতে অভিনয় করেছে সাজু খাদেম, অহনা প্রমুখ।

ঈদের ৭ম পযন্ত এবই সময়ে এটি প্রচারিত হবে এটিএন এর পর্দায়। ঈদের আরেক ছয় পর্বের ধারাবাহিক ‘শত্রু’। এতে অভিনয় করছে মোশাররফ করিম, নওশাবা প্রমুখ। ঈদের ৭ম পযন্ত রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে এ ধারাবাহিকটি।

ঈদের তৃতীয় দিনের বিশেষ আকর্ষণ চয়নিকা চৌধুরীরি পরিচালনায় টেরিফিল্ম ‘নিলাভ বিস্মরণ’। এতে অভিনয় করেছে তৌকির আহমেদ, মেহজাবিন, আনিসুর রহমান মিলন প্রমুখ।

ঈদের ৪র্থ দিনের টেলিফিল্ম ‘তাহমিনার আকাশ’। বাবুল আহমেদের পরিচালনায় এতে অভিনয় করেছেন অহনা, চৈতি, তানভীর প্রমুখ।

ঈদের ৫ম দিনের টেলিফিল্ম ‘ভালবাসার বসবাস’। সাদেক সিদ্দিকীর পরিচালনায় এতে অভিনয় করেছেন ইমন, অরিন, সাগর প্রমুখ। ঈদের ৬ষ্ঠ দিনের টেলিফিল্ম ‘শুভ্রার ওয়ারড্রোব’।

বি ইউ শুভ এর পরিচালনায় এতে অভিনয় করেছেন ইমন, নেহা প্রমুখ। রাত ১১টা ৫০ মিনিটে প্রচারিত হবে এ টেলিফিল্মগুলো।

ঈদের ৭ম দিনের বিশেষ নাটক ‘মজনু জুলিয়েট’। ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন শখ, নিলয়, আবুল হায়াৎ প্রমুখ। প্রচারিত হবে রাত ৭টা ৪০ মিনিটে।

রাত ১০টা ৪৫ মিনিটে প্রচারিত হবে নাটক ‘জলছবি’। বিয়ের পর নারী পাচারকারী স্বামীর প্রতারণার কাহিনী নিয়ে এ নাটকের গল্প রচিত হয়েছে। অঞ্জন আইচের পরিচালনায় এতে অভিনয় করেছেন রুনা খান, ফারুক আহমেদ, আবুল হায়াৎ প্রমুখ।

রাত ১১টা ৫০ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম ‘ওরা বখাটে’। মজিবুল হক খোকনের পরিচারনায় এতে অভিনয় করেছে আনিসুর রহমান মিলন, নাদিয়া, সাঈদ বাবু প্রমুখ।